| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছুটির দিনেও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১১:২১:৫৭:পূর্বাহ্ন  |  ৮৫ বার পঠিত
ছুটির দিনেও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ছুটির দিনেও কমেনি রাজধানী ঢাকার বায়ুদূষণ। উল্টো বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা। বায়ুর মান বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে, যা নগরবাসীর জন্য উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

শুক্রবার (৮ মে) সকাল ১০টা ৩ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) প্রকাশিত সূচকে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাতাসের মান এমন পর্যায়ে পৌঁছেছে, যা সাধারণ মানুষের পাশাপাশি শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্যও ঝুঁকিপূর্ণ।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়। আর ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০-কে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

দূষণের তালিকায় ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির বায়ুর মানের স্কোর ১৫৩, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানও একইভাবে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, শিল্পকারখানার নির্গমন এবং আবহাওয়াগত কারণ মিলিয়ে ঢাকার বায়ুদূষণ দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। দীর্ঘমেয়াদে এই দূষণ মানুষের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪