| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদুল আজহা উপলক্ষে একটি সাপ্তাহিক ছুটি বাতিল

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১১:৫৫:৫৭:পূর্বাহ্ন  |  ১১৯৫ বার পঠিত
ঈদুল আজহা উপলক্ষে একটি সাপ্তাহিক ছুটি বাতিল

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে। তবে দীর্ঘ এই ছুটি সমন্বয়ের জন্য সাপ্তাহিক ছুটির একটি দিন বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ মে (শনিবার) এবং ২৪ মে (রোববার) দেশের সব সরকারি অফিস খোলা থাকবে। সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও এবার ঈদের দীর্ঘ ছুটি সমন্বয়ের স্বার্থে ওই দিনের ছুটি বাতিল করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ ও ২৪ মে সরকারি অফিসে স্বাভাবিক কার্যক্রম চলবে। এরপর ২৫ মে থেকে শুরু হবে টানা সাত দিনের ঈদুল আজহার ছুটি।

সরকারের এ সিদ্ধান্তে সরকারি চাকরিজীবীরা দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পেলেও ছুটি সমন্বয়ের অংশ হিসেবে অতিরিক্ত একদিন অফিস করতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪