| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক চার্জেই স্কুটার চলবে ১৫০ কিলোমিটারেরও বেশি

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১২:২০:১৩:অপরাহ্ন  |  ১৯৮২ বার পঠিত
এক চার্জেই স্কুটার চলবে ১৫০ কিলোমিটারেরও বেশি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইলেকট্রিক টু-হুইলার বাজারে প্রতিযোগিতা আরও তীব্র করতে নতুন সংস্করণের স্কুটার উন্মোচন করেছে টিভিএস মটোর কোম্পানি। জনপ্রিয় আইকিউব এস সিরিজে এবার যুক্ত হয়েছে ৪.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারির নতুন ভ্যারিয়েন্ট। উন্নত রেঞ্জ, দ্রুত পারফরম্যান্স এবং আধুনিক স্মার্ট ফিচারের কারণে নতুন এই ই-স্কুটার বাজারে ভালো সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে আইকিউব এস স্কুটারটি ৩.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারির সঙ্গে বাজারে ছিল। তবে নতুন আপডেটের মাধ্যমে পুরোনো সংস্করণটি সরিয়ে বড় ব্যাটারির নতুন মডেল আনা হয়েছে।

নতুন স্কুটারটির ইলেকট্রিক মোটর সর্বোচ্চ ৫.৯ হর্সপাওয়ার শক্তি এবং ৩৩ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। ফলে শহুরে রাস্তায় দৈনন্দিন যাতায়াতে দ্রুত গতি ও স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে বলে জানিয়েছে কোম্পানি।

রেঞ্জের ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। টিভিএসের দাবি, একবার পূর্ণ চার্জে নতুন আইকিউব এস সর্বোচ্চ ১৭৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এছাড়া স্কুটারটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮২ কিলোমিটার। মাত্র ৪.৩ সেকেন্ডে এটি শূন্য থেকে ৪০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সক্ষম।

চার্জিং সময়ও তুলনামূলক কম রাখা হয়েছে। স্কুটারটির ব্যাটারি শূন্য থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হতে সময় লাগে প্রায় চার ঘণ্টা। ফলে প্রতিদিনের ব্যবহারে এটি ব্যবহারকারীদের জন্য বেশ সুবিধাজনক হতে পারে।

প্রযুক্তিগত দিক থেকেও নতুন স্কুটারটিকে আধুনিকভাবে সাজিয়েছে কোম্পানি। এতে রয়েছে টিএফটি ডিসপ্লে, স্মার্টফোন কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, রাইড ডাটা ট্র্যাকিং এবং নোটিফিকেশন সাপোর্টের মতো একাধিক স্মার্ট ফিচার। পাশাপাশি IP67 রেটিং থাকায় ধুলাবালি ও পানি থেকেও অতিরিক্ত সুরক্ষা পাওয়া যাবে।

ডিজাইনের ক্ষেত্রেও কিছু নতুনত্ব এনেছে টিভিএস। স্কুটারটির ওজন ১২৮ কেজি এবং এতে ব্যবহার করা হয়েছে ১২ ইঞ্চির অ্যালয় হুইল। ব্রেকিং সিস্টেমে সামনে ডিস্ক ব্রেক ও পেছনে ড্রাম ব্রেক রাখা হয়েছে।

ক্রেতাদের জন্য নতুন তিনটি আকর্ষণীয় রঙও যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। ম্যাগনিফিসেন্স পার্পেল বেইজ, হার্লিকুইন ব্লু বেইজ এবং টাইটেনিয়াম গ্রে ম্যাট—এই তিনটি নতুন শেডে পাওয়া যাবে স্কুটারটি।

নতুন টিভিএস আইকিউব এস ৪.৭ কিলোওয়াট আওয়ার ভ্যারিয়েন্টের এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ১ লাখ ৩৭ হাজার টাকা থেকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪