| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১০:৪১:২৮:পূর্বাহ্ন  |  ৩৯৬৯০৯ বার পঠিত
সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ (৭৬) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা এবং মৃত আজিমদ্দিনের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি শরিফুল ইসলাম জিন্নাহ। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি বগুড়ার একটি বিশেষ টিম ঢাকার রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর-১৫) তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

এছাড়া তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক মামলাসহ মোট ১০টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম জিন্নাহকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪