| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হতাশায় দিন শেষ বাংলাদেশের

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১৯:৪২:০২:অপরাহ্ন  |  ৮৪৫ বার পঠিত
হতাশায় দিন শেষ বাংলাদেশের

স্টাফ রিপোর্টার: মিরপুর টেস্টের প্রথম দিন শেষে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুটাও ভালোই করেছিল টাইগাররা। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচ থেকে দূরে সরে যায় তারা। বিশেষ করে বোলিং-ফিল্ডিংয়ে একেবারেই ছন্নছাড়া ভাব ছিল স্বাগতিকদের। তাই প্রথম ইনিংসে চারশোর্ধ্ব রান করেও দ্বিতীয় দিন শেষে ম্যাচে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল।

শনিবার (৯ মে) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৪৬ ওভারে এক উইকেট হারিয়ে ১৭৯ রান। এখনও ২৩৪ রানে পিছিয়ে আছে সফরকারীরা, তবে হাতে আছে আরও ৯ উইকেট। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করেছে ১১৭ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ৪১৩ রানে।

দ্বিতীয় দিনে বল হাতে দারুণ শুরু করে পাকিস্তানের বোলাররা। ১১২ রানে বাংলাদেশের শেষ ৬ উইকেট তুলে নেয় তারা। এরপর ব্যাটিংয়ে নেমে দিন শেষ করে শক্ত অবস্থানে পাকিস্তান। পাকিস্তানের হয়ে ওপেনার ইমাম উল হক ৪৫ রান করে ফিরলেও আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল দায়িত্বশীল ব্যাটিং করে দিন শেষ করেন। আওয়াইস ৮৫ রানে এবং ফজল ৩৭ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

এর আগে, বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৪১৩ রান সংগ্রহ করে। দলের হয়ে নাজমুল হোসেন শান্ত ১০১, মুমিনুল হক ৯১ এবং মুশফিকুর রহিম ৭১ রান করেন। এছাড়া লিটন দাস ৩৩, তাসকিন আহমেদ ২৮, তাইজুল ইসলাম ১৭ এবং সাদমান ইসলাম ১৩ রান যোগ করেন।

পাকিস্তানের হয়ে বল হাতে সফল ছিলেন আব্বাস, যিনি ৫ উইকেট নেন। এছাড়া শাহিন আফ্রিদি ৩ উইকেট শিকার করেন। হাসান ও নোমান নেন একটি করে উইকেট।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪