| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এদেশে কেউ সংখ্যালঘু নয়, সবার সমান অধিকার: ডেপুটি স্পিকার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ২১:৪১:০৫:অপরাহ্ন  |  ৪৪০৬৪৯ বার পঠিত
এদেশে কেউ সংখ্যালঘু নয়, সবার সমান অধিকার: ডেপুটি স্পিকার
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য কায়সার কামাল বলেছেন, দেশের সংবিধান ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করেছে। তাই এ দেশে কেউ সংখ্যালঘু নয় সবারই সমান মর্যাদা ও অধিকার রয়েছে।

রোববার (২২ মার্চ) নেত্রকোণার দুর্গাপুর উপজেলা প্রেসক্লাবের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, আমরা সবাই এ দেশের নাগরিক। নিজেদের ‘সংখ্যালঘু’ ভাবার কোনো কারণ নেই। এ ধরনের হীনমন্যতা থেকে বিশেষ করে তরুণ প্রজন্মকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, সমতা ও সহাবস্থানের চেতনা শক্তিশালী করতে হলে সমাজের সব স্তরে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রাখা জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি তবারক হোসেন খোকন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪