| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবির কুয়েত মৈত্রী হলে ৩ দিনে শতাধিক ছাত্রী অসুস্থ

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ০১:০৬:৩২:পূর্বাহ্ন  |  ১৩১৭ বার পঠিত
ঢাবির কুয়েত মৈত্রী হলে ৩ দিনে শতাধিক ছাত্রী অসুস্থ

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুয়েত মৈত্রী হলের শতাধিক নারী শিক্ষার্থী গত তিন দিনে অসুস্থ হয়ে পড়েছেন। শিক্ষার্থী ও চিকিৎসকদের ধারণা, পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে তারা অসুস্থ হয়েছেন।

শনিবার (৯ মে) অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় হলে মেডিকেল ক্যাম্প বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ‘শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার’-এর প্রধান চিকিৎসা কর্মকর্তা তানভীর আলী।

তিনি বলেন, গত বৃহস্পতিবার ও শুক্রবার অন্তত ৬০ জন শিক্ষার্থী ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন।

এদিকে শিক্ষার্থীরা জানান, পানির ট্যাংক পরিষ্কারের পর থেকেই পানিতে ব্লিচিংয়ের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। মুখ ধোয়া, কুলি করা কিংবা গোসলের সময়ও ওই গন্ধে অনেকের বমি ভাব হচ্ছে। তাদের অভিযোগ, ওয়াশরুম পরিষ্কারের সময় ব্লিচিং ব্যবহার করা হলেও তা ঠিকভাবে ধুয়ে পরিষ্কার করা হয়নি।

হলের এক শিক্ষার্থী জুয়েনা আলম বলেন, ব্লিচিং জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়, তবে ঠিকভাবে পরিষ্কার না করলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ মাহবুবা সুলতানা বলেন, প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। পানির চৌবাচ্চাগুলো ইতোমধ্যে পেশাদার লোক দিয়ে পরিষ্কার করা হয়েছে। বর্তমানে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা কমছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪