| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বামীর কাছে ৫ হাজার টাকা না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১৫:৪৩:১৪:অপরাহ্ন  |  ৪৫৩১৯৮ বার পঠিত
স্বামীর কাছে ৫ হাজার টাকা না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামে স্বামীর কাছে মাত্র ৫ হাজার টাকা না পেয়ে দিপালী শর্মা (৪৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত বুধবার দিবাগত রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, নিহত দিপালী শর্মা গড়েয়া গোপালপুর গ্রামের ০৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পেশায় সেলুনকর্মী শ্রী পরেশ চন্দ্র শর্মার স্ত্রী। গত বুধবার বিকেলে দিপালী তার অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার জন্য স্বামীর কাছে ৫ হাজার টাকা দাবি করেন। পরেশ চন্দ্র শর্মা তাৎক্ষণিকভাবে টাকা দিতে না পেরে পরদিন ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু দিপালী দ্রুত টাকা জোগাড়ের জন্য বাড়িতে থাকা এক হাজার ইট বিক্রির প্রস্তাব দেন। এ নিয়ে এক পর্যায়ে পরেশ কর্মস্থলে চলে গেলে ক্ষোভ ও অভিমানে নিজ শোবার ঘরের বাঁশের সারের (আড়া) সঙ্গে গলায় ফাঁস দেন দিপালী।

খবর পেয়ে স্বামী দ্রুত বাড়িতে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, নিহতের স্বামী শ্রী পরেশ চন্দ্র শর্মা থানায় হাজির হয়ে একটি লিখিত সংবাদ প্রদান করেছেন। যার প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং-২১/২৬) রুজু করা হয়েছে। ওসি আরও জানান, ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪