| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ১৫:৫১:২৩:অপরাহ্ন  |  ৫০৪৬৫৭ বার পঠিত
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: সংবিধান সংস্কার পরিষদ গঠন ও এর কার্যক্রম নিয়ে জাতীয় সংসদের ফ্লোরে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবন-এ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের চলমান অধিবেশন কতদিন চলবে, কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে, নতুন কোন আইন উত্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে এসব বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, আগামী ১৫ মার্চ অধিবেশন শেষে সংসদ মুলতবি থাকবে এবং পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর ২৯ মার্চ থেকে আবারও সংসদ অধিবেশন শুরু হবে। এরপর পুরো এপ্রিল মাসজুড়ে অধিবেশন চলবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ সংসদের একটি বিশেষ কমিটিতে পাঠানো হবে। ওই কমিটি সেগুলো যাচাই-বাছাই করে রিপোর্ট আকারে সংসদে উপস্থাপন করবে। এরপর প্রয়োজনীয় আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪