| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১২:২০:০২:অপরাহ্ন  |  ৫২২৫৭১ বার পঠিত
সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার

রিপোর্টার্স২৪ ডেস্ক: নবনির্বাচিত জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি হলেও স্লোগান দেওয়া ঠিক নয়, এটি সংসদের রেওয়াজের বাইরে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার আরও বলেন, আমি ক্রিকেটের মতো সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করব। অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি, আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হব। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা রাখতে হবে।

তিনি উল্লেখ করেন, সরকারি দল এবং বিরোধী দল উভয়েই দেশের উন্নয়নের পথে এগিয়ে যাবে। স্পিকার হাফিজের এই মন্তব্যে সংসদে শৃঙ্খলা ও সমন্বয়ের বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হলো।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪