| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় সংসদের ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১৭:৪১:৪০:অপরাহ্ন  |  ৫২৮১৬৫ বার পঠিত
জাতীয় সংসদের ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়েছে। সভাপতিমণ্ডলীর সদস্য পাঁচজন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন। অধিবেশনে স্পিকার  সভাপতিত্ব করেন।

সভাপতিমণ্ডলী তালিকায় যারা রয়েছেন তারা হলেন, ঢাকা-৮ আসনের বিএনপির এমপি মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-২ আসনের বিএনপির এমপি গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-২ আসনের বিএনপির এমপি আব্দুল মঈন খান, কুমিল্লা-৬ আসনের বিএনপির এমপি মোহাম্মদ মনিরুল হক চৌধুরী এবং রংপুর-২ আসনের জামায়াতে ইসলামীর এমপি এটিএম আজহারুল ইসলাম।

স্পিকার জানান, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এ তালিকায় নামের অগ্রবর্তীতা অনুযায়ী সভাপতিমণ্ডলীর সদস্যরা অধিবেশনে সভাপতিত্ব করবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪