স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়েছে। সভাপতিমণ্ডলীর সদস্য পাঁচজন।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন। অধিবেশনে স্পিকার সভাপতিত্ব করেন।
সভাপতিমণ্ডলী তালিকায় যারা রয়েছেন তারা হলেন, ঢাকা-৮ আসনের বিএনপির এমপি মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-২ আসনের বিএনপির এমপি গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-২ আসনের বিএনপির এমপি আব্দুল মঈন খান, কুমিল্লা-৬ আসনের বিএনপির এমপি মোহাম্মদ মনিরুল হক চৌধুরী এবং রংপুর-২ আসনের জামায়াতে ইসলামীর এমপি এটিএম আজহারুল ইসলাম।
স্পিকার জানান, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এ তালিকায় নামের অগ্রবর্তীতা অনুযায়ী সভাপতিমণ্ডলীর সদস্যরা অধিবেশনে সভাপতিত্ব করবেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব