| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৭:৩২:৩১:অপরাহ্ন  |  ৫৩৩২৩৭ বার পঠিত
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)  আলী হোসেন ফকিরের সঙ্গে সুহেল দাউদের নেতৃত্বে এফবিআই’র চার সদস্যের এক প্রতিনিধিদল  বুধবার (১১ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা জোরদার, সাইবার কমপ্লেইন সেন্টার স্থাপন, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি প্রতিনিধিদলের আগ্রহকে স্বাগত জানিয়ে এফবিআই’র সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ এবং সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাতকালে উভয়পক্ষ ভবিষ্যতে আরও দৃঢ় ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪