| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৩:১৩:১০:অপরাহ্ন  |  ৫৩৫৯৫০ বার পঠিত
এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি জানান, কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকায় প্রাথমিকভাবে ১৫ হাজার নারীকে এই কার্ডের আওতায় আনা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১৭টি পরিবারের নারী প্রধানের হাতে কার্ডের রেপ্লিকা তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, এবং উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, “আমরা দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, জনগণের কাছে জবাবদিহি করতে চাই। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের এক মাসের কম সময়ের মধ্যে জনগণের কাছে এই প্রতিশ্রুতির কাজ শুরু করেছি।” তিনি আরও জানান, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসে কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের প্রতিনিধিমূলক ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই সরকার জনগণের কাছে দায়বদ্ধ। তিনি আরও জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে কৃষকদের সুদসহ কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং দেশের বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে এই কর্মসূচি দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে বাস্তবায়িত হবে। প্রতিটি উপজেলার তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং চূড়ান্ত তালিকা প্রস্তুতির জন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪