| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশিদের জন্য শিগগিরই ভারতীয় ভিসা চালু: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ২৩:০২:৪৫:অপরাহ্ন  |  ৫৯৮০০০ বার পঠিত
বাংলাদেশিদের জন্য শিগগিরই  ভারতীয় ভিসা চালু: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসাসহ সব ভিসা খুব শিগগিরই চালু হবে। ইতোমধ্যেই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে, ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খায়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, খুব দ্রুত যাতে সব ধরনের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যায় এবং বাংলাদেশের নাগরিকরা যাতে ভারত যেতে পারে সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। 

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার প্রমুখ।  

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪