রিপোর্টার্স২৪ ডেস্ক: সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমান–এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
আইএসপিআর–এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান আজ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
তিনি ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি ২৪ ডিভিশনের জিওসি, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে সামরিক সচিব ও মহাপরিচালকসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেছেন।
রিপোর্টার্স২৪/আরকে