| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেব্রুয়ারিতেই যমুনা ছাড়বেন ড. ইউনূস

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ১৪:০৮:৩৫:অপরাহ্ন  |  ৬৪৭৫৮১ বার পঠিত
ফেব্রুয়ারিতেই যমুনা ছাড়বেন ড. ইউনূস

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর নতুন সরকার গঠন করার সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হওয়ায় মুহাম্মদ ইউনূসের দায়িত্বও শেষ হয়েছে।

এ কারণে সাবেক প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে দেবেন। এরপর তিনি গুলশানের নিজের বাসভবনে উঠবেন। যমুনা মূলত তখন প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হবে।

ড. ইউনূস যমুনা ছাড়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন, যদিও নিয়ম অনুযায়ী তার আরও তিন মাস এখানে থাকার সুযোগ ছিল। বর্তমানে গুলশানের বাসভবনে সংস্কারকাজ চলছে, যা শেষ হলে তিনি স্ত্রী ও সন্তানসহ স্থায়ীভাবে সেখানে ফিরবেন।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী জানান, দু-চার দিনের মধ্যে ড. ইউনূস যমুনা ছাড়বেন এবং প্রধানমন্ত্রীর জন্য বাসভবন প্রস্তুত করতে প্রায় এক মাস সময় লাগবে।

ড. মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করেন এবং ৫৫৯ দিন দায়িত্ব পালনের পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। নতুন প্রধানমন্ত্রীর স্থায়ী বাসভবন তৈরি না হওয়া পর্যন্ত যমুনাতেই থাকবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪