| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন–পরবর্তী সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৬:২১:০৭:অপরাহ্ন  |  ৬৮৩৪৩৫ বার পঠিত
নির্বাচন–পরবর্তী সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলেও ভোটের পরবর্তী দুই দিনে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা Human Rights Support Society (এইচআরএসএস)। সংস্থাটির দাবি, এসব ঘটনায় অন্তত তিনজন নিহত এবং তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন এইচআরএসএসের নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম।

তিনি জানান, নির্বাচন–পরবর্তী দুই দিনে দেশের ৩০টি জেলায় দুই শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে মুন্সিগঞ্জ ও বাগেরহাটে দুই যুবক নিহত হয়েছেন। ময়মনসিংহে মারা গেছে একটি শিশু। এছাড়া নোয়াখালীতে একটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সহিংসতার ঘটনায় অন্তত ৩৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস ও বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি নির্বাচনী কর্মকর্তা ও কিছু প্রার্থীর সমর্থকদের বাধার কারণে এইচআরএসএসের কমপক্ষে ৪৮ জন পর্যবেক্ষক ভোট গণনা কক্ষে প্রবেশ করতে পারেননি বা বাধার মুখে পড়েছেন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এসব সহিংসতায় বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মী-সমর্থকেরা জড়িত ছিলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দলগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪