| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিইসি এমপিদের শপথ পড়াবেন, মন্ত্রিসভার শপথ পড়াতে পারেন রাষ্ট্রপতি: আসিফ নজরুল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৬:০২:২৮:অপরাহ্ন  |  ৬৮৩৫৫৪ বার পঠিত
সিইসি এমপিদের শপথ পড়াবেন, মন্ত্রিসভার শপথ পড়াতে পারেন রাষ্ট্রপতি: আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার: নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন রাষ্ট্রপতি এ তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন,সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ এবং বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। ধারণা করছি, প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়াবেন। রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।

আসিফ নজরুল আরও জানান, বিএনপির অভিপ্রায় অনুযায়ী দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ আয়োজন করা হচ্ছে। আমন্ত্রিত অতিথিদের বিষয়ে তিনি বলেন, প্রচলিত কনভেনশন অনুযায়ী আমন্ত্রণ তালিকা প্রস্তুত করা হবে, যা দেখছে ক্যাবিনেট ডিভিশন। পররাষ্ট্র মন্ত্রণালয় সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে। তবে কোনো প্রধানমন্ত্রীর আমন্ত্রণের বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

পরবর্তী মন্ত্রিসভায় নিজের থাকার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে বলেন, মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪