| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে: আন্তর্জাতিক পর্যবেক্ষক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১২:১৬:১৫:অপরাহ্ন  |  ৬৮৭৯৯৯ বার পঠিত
জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে: আন্তর্জাতিক পর্যবেক্ষক

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে মত দিয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (অ্যানফ্রেল)।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রোহানা এন. হেত্তিয়ারাচ্চি।

তিনি বলেন, তরুণ ও নারী ভোটারদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। পাশাপাশি ভোট গণনা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার আহ্বান জানান। নির্বাচনি প্রচারণায় যে ব্যয় হয়েছে, তা জনগণের সামনে তুলে ধরা উচিত। নতুন সরকারের দায়িত্ব হবে জুলাই সনদ বাস্তবায়ন করা বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করেছে রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কমিশনার পাভেল আন্দ্রিভ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকায় সফর করে আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নেন।

পর্যবেক্ষকরা জানান, ভোটগ্রহণে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের প্রস্তুতি দৃঢ় ছিল এবং ভোটারদের আগ্রহও উল্লেখযোগ্য ছিল। প্রতিটি কেন্দ্রে জাতীয় আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে ভোট পরিচালিত হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা দায়িত্বপালনে প্রস্তুত ছিলেন, এবং ভোটগ্রহণের পরিবেশ ছিল বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক। পোলিং অফিসাররা দলীয় পোলিং এজেন্টদের সঙ্গে সমন্বয় করে স্বচ্ছতা ও তদারকি নিশ্চিত করেছেন।

নির্বাচনকে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য বলে চিহ্নিত করা হলেও, স্বচ্ছতা বৃদ্ধির জন্য পর্যবেক্ষকরা কিছু পরামর্শ দিয়েছেন, যা নতুন সরকারের জন্য কার্যকরী হতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪