সিনিয়র রিপোর্টার: প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রজ্ঞাপন শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়।
একই দিনে সরকার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট অংশ বাতিল করেছে। ড. শেখ আব্দুর রশীদ ২০২৫ সালের ১৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে যোগদান করেন। পরে ৮ অক্টোবর তাকে দুই বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হয় এবং ১৪ অক্টোবর যোগ দেন।
সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ আগস্ট জারি করা পূর্ববর্তী প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগকৃত শেখ আব্দুর রশীদের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রশাসনের সূত্রে জানা গেছে, বর্তমান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদকেও সম্ভাব্যভাবে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।
এম সিরাজ উদ্দিন মিয়া বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বের সঙ্গে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
রিপোর্টার্স২৪/এসসি