স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকার ১৩টি আসনের প্রায় ১,৪০০ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।
ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্রিফিংয়ে জানান, কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জামাদি আজ সন্ধ্যার আগে পৌঁছে যাবে।
তিনি বলেন, এখন পর্যন্ত নিরাপত্তার কোনো ঝুঁকি নেই এবং ৫২টি আচরণবিধি ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্য মোতায়েন থাকবে।
ঢাকায় বৃহস্পতিবার ৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে। ভোটকেন্দ্রগুলোর ৯০ শতাংশ সিসিটিভির আওতায় থাকবে। কেন্দ্রগুলোতে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করে দু’জন আনসার সদস্য রিয়েল টাইম ফুটেজ আপলোড করবেন।
রিপোর্টার্স২৪/এসসি