| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৬:২২:৫৭:অপরাহ্ন  |  ৭৫৫৫৫০ বার পঠিত
হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ওএইচসিএইচআর-এর কাছে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল পাঠিয়েছে। নোটে হত্যাকাণ্ডের নিরপেক্ষ, কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত পরিচালনার জন্য প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেনেভাস্থ বাংলাদেশ মিশন ওএইচসিএইচআর-এর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এবং জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।

এতে আরও উল্লেখ করা হয়, শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সরকার।

সরকারের পক্ষ থেকে বলা হয়, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার শুধু ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করবে না, বরং দেশে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪