| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১১-১২ ফেব্রুয়ারি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ২১:৫৬:৪০:অপরাহ্ন  |  ৭৮৪৬৮৩ বার পঠিত
১১-১২ ফেব্রুয়ারি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব ফাইন্যান্স কোম্পানি বা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

রোববার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সম্পর্কিত সার্কুলার জারি করে সকল নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির এ-সম্পর্কিত প্রজ্ঞাপনের আলোকে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনা অনুযায়ী, সারা দেশের নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কোনো কার্যক্রম পরিচালিত হবে না এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪