| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সংসদে সংস্কার বাস্তবায়ন না হলে তা রাজপথেই আদায় করা হবে।

বিস্তারিত...

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে তালবাহানা চলছে: আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, কাঙ্ক্ষিত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকার তালবাহানা করছে।

বিস্তারিত...

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

বিস্তারিত...

অপূর্ণ প্রত্যাশা ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান শফিকুর রহমানের

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয়

বিস্তারিত...

১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কারের কারণ জানেন না রুমিন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপির হয়ে দীর্ঘ ১৭ বছর লড়াই করেও কেন তাকে দল থেকে বহিষ্কার করা হলো, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

বিস্তারিত...

মানহানি মামলায় ইনু-মেনন-মানিকের জামিন

রাজধানীর কোতোয়ালি থানায় করা মানহানির একটি মামলায় সাবেক দুই মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন এবং সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত।

বিস্তারিত...

সূর্যসেন ও প্রীতিলতাকে ‘সন্ত্রাসী’ বললেন নতুন এক সংগঠনের নেতা!

অখন্ড ভারতের ঐতিহাসিক বিপ্লবী নেতা মাস্টারদা সূর্যসেন ও বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন জাতীয় বিপ্লব পরিষদের এক নেতা। তার এই মন্তব্যের পরপরই উপস্থিত অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

বিস্তারিত...

৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার স্পষ্ট হয়ে উঠছে দেশের জ্বালানি খাতে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগ বাড়ছে দিন দিন। আর সেই ভোগান্তির শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেও।

বিস্তারিত...

বিএনপির সভাপতির পদ ছাড়লেন প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২৩ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিস্তারিত...

বিএনপির খুন-খারাবি রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি: জামায়াত

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটির মতে, এই পরিস্থিতি দেশের আইনশৃঙ্খলা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বিস্তারিত...

লন্ডন গেলেন প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান

পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন শেষে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। রোববার (২২ মার্চ) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হয়েছেন

বিস্তারিত...

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

সড়ক-রেলপথে প্রাণহানি: সরকারকে দায়ী করল জামায়াত

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিস্তারিত...

গণতন্ত্রের উন্নয়নের জন্য সংবিধান সংস্কার জরুরি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা এবং সমাজের প্রয়োজন মেটানোর জন্য সংবিধান সংস্কার করা প্রয়োজন। রোববার (২২ মার্চ) সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

আর্থিক অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

সরকারি বরাদ্দের চালের অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা শাখার দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাতে দলটির জেলা শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি স্বাক্ষরিত দলীয় প্যাডে তাদের শোকজ করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪