রিপোর্টার্স২৪ ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
বুধবার (২৬ মার্চ) সকাল ৬টায় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। একইসঙ্গে দেশবাসীর শান্তি, অগ্রগতি ও সার্বিক কল্যাণ কামনা করেন।
এ সময় তার সঙ্গে দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল এমপি, মোবারক হোসাইন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, কামাল হোসাইন এমপি এবং মাওলানা দেলোয়ার হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধীদলীয় নেতা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরেন।
রিপোর্টার্স২৪/ঝুম