| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৬ ইং | ১৬:১৫:৫২:অপরাহ্ন  |  ৯২৬ বার পঠিত
কুষ্টিয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কুষ্টিয়া প্রতিনিধি: রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যে কুষ্টিয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আল মামুন হোসেন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া স্থানীয় সরকার উপপরিচালক মাহবুব উল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল দেলােযার হোসেন,উপপরিচালক জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র শ্যমল দত্ত পোদ্দার।

এদিকে, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে তিন  দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় খামারি ও সংশ্লিষ্ট উদ্যোক্তাদের অংশগ্রহণে মোট ১০টি স্টল স্থাপন করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪