| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

তরুণ উদ্ভাবকদের দেশের ভবিষ্যৎ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ‘তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’ রোববার(২ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক পর্যায়ের আন্ডারওয়াটার রোবো

বিস্তারিত...

সেই রিজেন্ট সাহেদের এক বছরের কারাদণ্ড

করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির ঘটনায় রিজেন্ট হাসপাতালের বিতর্কিত সেই চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২৩ লাখ টাকার চেক ডিজঅনারের এক মামলায় তার বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে চেকের সমপরিমাণ অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।

বিস্তারিত...

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল' ফার্ম নিয়োগ করেছে সরকার

মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে গ্রেফতারের পর দুই মাস পূর্ণ হওয়ার আগেই শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ। দেশে দুর্নীতিসহ বেশ কিছু মামলা চলমান থাকায় গ্রেফতারের পর থেকেই তাকে দেশে ফেরানোর চেষ্টা কর

বিস্তারিত...

জামিনে মুক্তি পেয়েছেন বেনজীর, ইউরোপে যাওয়ার চেষ্টা

দেশে ফেরানোর আলোচনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আদালত গত সোমবার (২৭ জুলাই) তার জামিন আবেদন মঞ্জুর

বিস্তারিত...

‘বোমা আতঙ্ক নিয়ে উদ্বেগের কিছু নেই, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে’

দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে সৃষ্ট ‘বোমা আতঙ্ক’ নিয়ে উদ্বেগের কিছু নেই, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সম্প্রতি উদ্ধার হওয়া পরিত্যক্ত ব্যাগগুলোতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি এবং সার্বিক পরিস্থিতি স

বিস্তারিত...

হামলার শিকার ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি

উত্তরখানে পরিচ্ছন্নকর্মীদের ওপর হামলার ঘটনা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জাহাঙ্গীর হোসেন।

বিস্তারিত...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ালো সরকার। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। অর্থাৎ দাম বাড়ানো হয়েছে ৭০ টাকা।

বিস্তারিত...

নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানালেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রোববার (২ আগস্ট) নিয়োগপ্রাপ্ত ২৬৬ জন আইন কর্মকর্তাদের নিয়ে প্রথম কর্মদিবসে আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে অংশ নেন অ্যাটর্নি জেনারেল। এর আগে দোয়ার মাধ্যমে কার্যক্রম শুরু করেন তারা।

বিস্তারিত...

রাজধানীর কাঁঠালবাগানে স্ত্রী-শাশুড়িকে হত্যার অভিযোগ

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে শিপন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

বিস্তারিত...

পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। জনগণের আস্থা অর্জন করতে হলে পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, মানবিক, পেশাদার ও সেবামুখী বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিস্তারিত...

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল বিভাগের শুনানি চলছে

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা ও সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল বিভাগের শুনানি চলছে। রোববার (২ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।

বিস্তারিত...

রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে : মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

মধ্যস্থতায় ৪৫ লাখ মামলার জট কমানো সম্ভব: আইনমন্ত্রী

কার্যকর মধ্যস্থতা (মেডিয়েশন) ব্যবস্থার মাধ্যমে দেশের আদালতে বিচারাধীন প্রায় ৪৫ লাখ মামলার জট উল্লেখযোগ্যভাবে কমিয়ে জনগণের জন্য দ্রুত, সাশ্রয়ী ও মানবিক ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিস্তারিত...

মতিঝিলের সঙ্গে মিরপুর-ফার্মগেটের ঘটনার যোগ নেই: সিটিটিসি

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরক উদ্ধারের ঘটনার সঙ্গে শনিবার (১ আগস্ট) মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচ থেকে উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তুর কোনো সম্পৃক্ততা বা যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বিস্তারিত...

রাজধানীসহ সারা দেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি

পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় রাজধানীসহ সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের ওপর হামলা চালাতে পারে, গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। শনিবার (১ আগস্ট) এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪