চট্টগ্রামের বন্যাদুর্গত তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট তাঁর এই সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন; তা এখন পর্যন্ত চূড়ান্ত।’
ভারতে পলাতক ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের ঘোষণা নিয়ে দেশটির স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ। সোমবার (৩ আগস্ট) নিজ কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
আগামী ৫ আগস্ট ভারতে ভিডিও করফারেন্স করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ থেকে পলাতক ও ক্ষমতাচ্যুত দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতির এই কর্মসূচির ব্যাপারে ভারতকে সতর্ক করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
গুমকে স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন-অযোগ্য ও আপস-অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত এই আইনে গুমের ফলে মৃত্যু ঘটলে বা পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পরও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব না হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এক কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণকালে নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকতে হবে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, একটি নিষিদ্ধ সংগঠন এবং সেই সংগঠনের প্রধান—যিনি বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত আসামি—তিনি কোথায় কী বলছেন, তার জবাব দেওয়ার মতো সময় বাংলাদেশ সরকারের নেই।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া এক মামলায় জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে অপর এক মামলায় তার জামিন বহাল রেখেছেন আদালত।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আগামী অক্টোবরে নির্ধারিত আলোচনা শেষ হওয়ার পর সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সরকার। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়টি দেশের আর্থিক
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষে হয়েছে। সোমবার (৩ আগস্ট) শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আদেশের জন্য ২০ আগস্ট দিন রেখেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, নীতিগতভাবে সৌদি প্রতিরক্ষা জোটের সাথে শরিক হয়েছি। এটি অন্য কোনো গোষ্ঠী বা কারো বিরুদ্ধে নয়, বরং শুধুমাত্র বাংলাদেশের মানুষের স্বার্থেই আমরা এই নীতিতে একমত হয়েছি। সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কোহলার তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের মাত্র তিন দিন পর তিনি ঢাকায় আসছেন।
জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎ সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করে তুলতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নেরও নির্দেশ দিয়েছেন তিনি।
আদালতের আদেশ গোপন করে হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা বর্ধিত করায় আপিল বিভাগ ৫০ হাজার টাকা জরিমানা করেছে খাগড়াছড়ির ১৯টি ইটভাটা মালিককে। এর আগে ইটভাটা মালিক সমিতি একটি রিট পিটিশন দায়ের করা হলে হাইকোর্ট গত চলতি বছরের ১৩ জানুয়ারি রুল জারির পাশাপাশি ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করে সরকারের উপর।
রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধার করে ৩০ দিনের মধ্যে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৩ আগস্ট) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো
সংযুক্ত আরব আমিরাতে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে তার অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।