জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল, শিবির, ছাত্রশক্তির সংঘর্ষের ঘটনার জেরে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন শিবির ও ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতাকর্মীদের বিরুদ্ধে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ১৭ চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুতির সিদ্ধান্ত বাতিল, পুনর্বহাল এবং পুরো প্রক্রিয়ার স্বাধীন তদন্ত দাবি করেছেন। তবে ডিএসই বলছে, সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে বাংলাদেশ শ্রম আইন ও প্রতিষ্ঠানের সার্ভিস রুল অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার পর এবার রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারকে এগিয়ে নেবে, বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠকের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকের অধিকার নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন করারও নির্দেশনা দিয়েছেন তিনি।
আদালতের আদেশ অমান্য করে গণমাধ্যমকে শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আদালতের নির্দেশনা না মানলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
দেশের পানি ব্যবস্থাপনার বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই সমাধান নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে, যেখানে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম।
আগামীকাল বুধবার (৫ আগস্ট) দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সংবিধানে একটি গ্রহণযোগ্য সংশোধনী আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্যে সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য প্রতিবেদন প্রণয়ন করা হবে।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (৫ আগস্ট)। এদিন সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করবেন।
ব্যক্তিগত ও পারিবারিক সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেওয়া এবং ত্রাণ কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে আগামী ৯ আগস্ট চট্টগ্রামের তিনটি উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিরোধী জোটের অংশগ্রহণ ছাড়াই সংবিধান সংশোধনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছে সরকার। এ লক্ষ্যে গঠিত ১২ সদস্যের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত হবে।
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট শিগগিরই প্রকাশ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভার অনুমোদন মিললেই প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে।