| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাংলাদেশ-সৌদি রুটে বাড়ছে ফ্লাইট, সপ্তাহে ৮৪টির অনুমোদন

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথের যোগাযোগ আরও বিস্তৃত হচ্ছে। দুই দেশের মধ্যে নতুন সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইটের অনুমোদিত সংখ্যা ৪৯ থেকে বেড়ে ৮৪ করা হয়েছে।

বিস্তারিত...

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা বাড়ছে। উৎস থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় গ্যাসের চাপ সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

বিস্তারিত...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

দল ও সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি তাকেই প্রার্থী হিসেবে চূড়ান্ত করায় তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। বিএনপির একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের শীর্ষ ও সিনিয়র নেতাদের সঙ্গে হওয়া বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

বিস্তারিত...

বিদ্যুতের বড় অংশ টানছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

অবৈধ সংযোগের মাধ্যমে ব্যাটারিচালিত রিকশা ও ই-বাইক চার্জ দেওয়ায় বিদ্যুতের বড় একটি অংশ ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিস্তারিত...

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত দলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সকাল ৯টার দিকে শুরু হওয়া বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

বিস্তারিত...

ফিড উৎপাদনে সরকারি গাইডলাইন মানতেই হবে: মৎস্যমন্ত্রী

মাছ, মুরগি ও হাঁসসহ প্রাণিসম্পদের ফিড উৎপাদনে সরকারি গাইডলাইনের বাইরে ক্ষতিকর উপাদান ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দুই মাস সময় দিয়েছে সরকার।

বিস্তারিত...

এনআইডির জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি এখন মাঠ পর্যায়েই

নির্বাচন কমিশনের (ইসি) মাঠ পর্যায়ের কর্মকর্তারাই এখন থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্ম তারিখ সংশোধন আবেদন নিষ্পত্তি করতে পারবেন।

বিস্তারিত...

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

বিস্তারিত...

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করেন।

বিস্তারিত...

চিকিৎসা শেষে দেশে ফিরলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বিস্তারিত...

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।

বিস্তারিত...

রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

বিস্তারিত...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনার, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ আগামী ২০ আগস্ট।

বিস্তারিত...

দেশে সোনার দামে বড় লাফ, ভরি কত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। টানা তৃতীয় দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৩৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ দাম ঘোষণা করে বাজুস।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪