| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন ভিসার ব্যবহার নিয়ে কঠোর সতর্কবার্তা দূতাবাসের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৬ ইং | ১১:৩২:৪২:পূর্বাহ্ন  |  ১৭৫৫ বার পঠিত
মার্কিন ভিসার ব্যবহার নিয়ে কঠোর সতর্কবার্তা দূতাবাসের

রিপোর্টার্স২৪ ডেস্ক: মার্কিন ভিসাধারীদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সতর্কবার্তায় বলা হয়েছে, ভিসার অপব্যবহার বা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিসাসংক্রান্ত এক বার্তায় এ সতর্কতা জানায় দূতাবাস।

ভ্রমণকারীদের ভিসায় উল্লেখিত শর্তগুলো অনুসরণ করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ভিসার নিয়ম লঙ্ঘন করলে ভবিষ্যতে নতুন ভিসা পাওয়া বা সংশ্লিষ্ট দেশে প্রবেশের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।

দূতাবাস জানিয়েছে, আপনার ভিসা সঠিকভাবে ব্যবহার করা আপনার দায়িত্ব। ভিসার অপব্যবহার করলে বা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যৎ ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪