| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল : চিফ হুইপ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৬ ইং | ১৩:০৬:০৯:অপরাহ্ন  |  ৪৯৯ বার পঠিত
গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল : চিফ হুইপ

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করে যারা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছিল, তাদের আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল এমন অভিযোগ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শুক্রবার (২ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে ক্লাব ওপেন তায়কোন্দো চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সরকারের সরলতার সুযোগ নিয়ে যারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘যারা সরকারের সরলতাকে কাজে লাগিয়ে এমন কাজ করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে সরকার আরও কঠোর হবে।’

দেশজুড়ে চলমান বিভিন্ন সমস্যা ও সংকটের সমাধান জাতীয় সংসদে আলোচনার মাধ্যমেই করা হবে বলেও মন্তব্য করেন নুরুল ইসলাম মনি।

তিনি বলেন, ‘জাতীয় সংসদে সব সমস্যার সমাধান হবে। তবে রাস্তায় কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করা কাম্য নয়।’

চিফ হুইপ আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক ও সামাজিক সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগিয়ে যেতে হবে। রাজপথে বিশৃঙ্খলা বা অরাজকতা তৈরি করে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪