| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, নারীর প্রতি সহিংসতা, অশ্লীল ভাষার ব্যবহার, বুলিং ও সামাজিক অবক্ষয় রোধে একটি যুগোপযোগী সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বিস্তারিত...

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কমিশনের অনুমোদিত তফসিল ঘোষণা করে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

বিস্তারিত...

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশনে সম্মুখীন করা অযৌক্তিক

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টের জন্য ভেরিফিকেশনের সম্মুখীন করা সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ ইমান আলীর পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিয়ে দায়ের করা এক রিট মামলার রায়ে এ পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত...

ইনানী জাতীয় উদ্যানে মেঘলা চিতা, মিলল আরও ২১ প্রজাতির প্রাণী

কক্সবাজারের ইনানী জাতীয় উদ্যানে প্রথমবারের মতো ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে বিরল ও বিপন্ন মেঘলা চিতা। ১৩ মাসের গবেষণায় বনের তিনটি ক্যামেরায় প্রাণীটির পাঁচটি ছবি পাওয়া গেছে। শুধু মেঘলা চিতাই নয়, গবেষণায় আরও ২১ প্রজাতির বন্য প্রাণীর উপস্থিতিও নিশ্চিত করেছেন গবেষকেরা। বন উজাড়, দখল ও মানুষের চাপের মধ্যে এই আবিষ্কার কক্সবাজারের বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নতুন আশার সঞ্চার করেছে। এ মাসের শুরুতে বিজ্ঞান সাময়িকী ‘গ্লোবাল ইকোলজি অ্যান্ড কনজারভেশন’-এ এ-সংক্রান্ত গবেষণাটি প্রকাশিত হয়।

বিস্তারিত...

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতি খলিলুর রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন ড. খলিলুর রহমান। পরিষদের ৮১তম অধিবেশনে সূচনা বক্তব্যে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়াও, এই মর্যাদাপূর্ণ পদে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিকতা প্রকাশ করেন তিনি।

বিস্তারিত...

আশুলিয়ায় দম্পতি-নবজাতক হত্যায় জড়িত সাবেক প্রেমিক

আশুলিয়ার জামগড়া এলাকায় তালাবদ্ধ একটি কক্ষ থেকে দম্পতি ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তিন দিনের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মনিরুজ্জামান ওরফে হৃদয় (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী

পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো এবং আয় বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে গত ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশ রেলওয়ের আয় ২২৫ কোটি টাকা বেড়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

বিস্তারিত...

চট্টগ্রাম থেকে নাজিরহাটে নিয়মিত ট্রেন চালুর দাবি

চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত পুনরায় নিয়মিত ট্রেন সার্ভিস চালুর পাশাপাশি নাজিরহাট থেকে ফটিকছড়ির ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার হয়ে সীমান্তবর্তী রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণের দাবি জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর।

বিস্তারিত...

১৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

দেশের জরুরি গ্যাসের চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো এলএনজি আমদানির একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

বিস্তারিত...

পলাতকদের চিনলেও মৃত্যু রহস্যের তথ্য গোপন করেছেন ডন

নব্বই দশকে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনকে পাঁচ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে তার কাছ থেকে মৃত্যু রহস্যের বিষয়ে বড় কোনো তথ্য আদায় করতে পারেনি সংস্থাটি।

বিস্তারিত...

ভোলায় বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা গড়বে সরকার: প্রধানমন্ত্রী

ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে সরাসরি মূল ভূখণ্ডে (মেইনল্যান্ড) নিতে অন্তত সাত বছর সময় লাগতে পারে। দীর্ঘ সময় অপেক্ষা না করে ভোলার গ্যাস স্থানীয়ভাবেই কাজে লাগিয়ে শিল্প-কারখানা স্থাপন, সার কারখানা নির্মাণ এবং নতুন বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে মহিলা আসন-১৭-এর সংসদ সদস্য সুলতানা আহমেদের করা এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিস্তারিত...

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা আমাদের সবার দায়িত্ব।

বিস্তারিত...

বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন

বজ্রপাতের ঘটনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিস্তারিত...

হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনা সদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বিস্তারিত...

সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, দেশব্যাপী গতকাল থেকেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। আমরা আশঙ্কা করছি চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪