সম্পদের হিসাব বা বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর তিন বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য চীনের ১৪০তম ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (ক্যান্টন ফেয়ার) উপলক্ষে ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে ঢাকায় চীনা দূতাবাস। মঙ্গলবার (২৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চীনের গুয়াংজুতে তিন ধাপে ক্যান্টন ফেয়ারের অনসাইট প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে আলোচনা করতে সংসদে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় স্পিকারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ও ভোটের সময়সূচি নির্ধারণ করা হবে।
গত শুক্রবার দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ফলে সর্বত্রই এখন আলোচনা-কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি; কে বসতে যাচ্ছেন বঙ্গভবনে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তির আসনে! ঘুরে-ফিরে বিএনপির কয়েকজন শীর্ষ নেতার নাম আলোচিত হলেও এ মুহূর্তে সর্বাধিক আলোচিত ব্যক্তিটি হলেন প্রাজ্ঞ রাজনীতিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রী সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের ভালো উদ্যোগগুলো গণমাধ্যমে
মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর করা মারধর ও হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। সোমবার (২৭ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসম
বঙ্গোপসাগর এখন আর শুধু একটি সামুদ্রিক অঞ্চল নয়। এটি পরিণত হয়েছে ভারত মহাসাগরীয় ভূরাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার মঞ্চে। দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইন্দো-প্যাসিফিকের সংযোগস্থলে অবস্থান করা বাংলাদেশকে ঘিরে প্রভাব বিস্তারের প্রতিযো
সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (২৭ জুলাই) বাংলাদেশে ডব্লিউএফপির আবাসিক প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর কোকো এইচ. উশিয়ামা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে মঙ্গলবার (২৮ জুলাই) আলোচনা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সোমবার (২৭ জুলাই) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
টুথপেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করার বিষয়ে তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন।
একটি বড় দুর্ঘটনার কারণে এলএনজিকে গ্যাসিফাই করে ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে না পারার কারণে গ্যাস সংকট হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ও পরের সপ্তাহ থেকে সংকট পুরোপুরি কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজয়ী খুদে ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের কাছে অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে।বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথচা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তিন শর্তে লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়েছে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের। সোমবার (২৭ জুলাই) এসব শর্তে হাসপাতালটির লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ-৩ এর বিচারক রাশেদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার মামলায় দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন একটি হাইকোর্ট বেঞ্চ। এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৭ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচার