ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সাময়িক নিবন্ধন হারানো রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স (নিবন্ধন) পুনরায় ফেরত দিয়েছে সরকার। তবে দেওয়া হয়েছে তিন শর্ত। এসব না মানলে পুনরায় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডকে ‘জেনোসাইড’ বা গণহত্যা হিসেবে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের পর এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।
দেশে চলমান গ্যাস সংকট আগামী সপ্তাহ থেকে কিছুটা কমতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সংকট মোকাবিলায় বিকল্প উৎস ও প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সুপ্রিম কোর্টের জামিন আদেশ দ্রুততম সময়ে পাঠানোর জন্য নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৭ দিনের মধ্যে এ সংক্রান্ত কমিটি গঠন করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে দ্রুততম সময়ে পাঠানোর নীতিমালা নির্ধারণের জন্য কমিটি গঠন করতে নির্দেশনা দিয়েছেন আদালত।
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আলোচনা করতে দুই দিনের সফরে কুয়ালালামপুর যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সোমবার (২৭ জুলাই) রাতে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। সফরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও সঙ্গী হতে পারেন বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
রাজধানীর শেরেবাংলা নগরে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রসংলগ্ন মাঠে জমে উঠেছে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা-২০২৬। দেশি-বিদেশি নানা প্রজাতির গাছের সমাহার, সবুজ পরিবেশ ও বিনোদনের আবহে প্রতিদিনই মেলায় ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এবার মেলায় সবচেয়ে বেশি চাহিদা দেখা দিয়েছে ইনডোর প্ল্যান্ট ও ছাদবাগানের গাছের।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে প্রসিকিউশন।
টুথপেস্টের টিউবের নিচে থাকা সবুজ, নীল, লাল বা কালো রঙের ছোট দাগ দেখে এর ভেতরের উপাদান সম্পর্কে ধারণা করা যায়—এমন একটি তথ্য দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আছে। তবে এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। টিউবের নিচের এসব রঙিন চিহ্নের সঙ্গে টুথপেস্টের উপাদান, মান বা স্বাস্থ্যগত বৈশিষ্ট্যের কোনো সম্পর্ক নেই।
রাজধানীর উত্তরার একটি বারের পেছনের সড়কে রাতের নীরবতা ভেঙে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রোববার (২৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উত্তরা জসীমউদ্দীন এলাকার মার্গারিটা অ্যান্ড কিচেন হাউস বারের পেছনে ২ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
পাউরুটি উৎপাদনের সময় তাতে বিষাক্ত পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধের নির্দেশনা চেয়ে রিট করেছে মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশন (এমএইচআরজিএফ)। একইসঙ্গে পাউরুটি বাজারজাতকরণের সময় প্যাকেটের গায়ে ‘পটাশিয়াম ব্রোমেট ব্যবহার হয়নি’ এমন ঘোষণা বাধ্যতামূলক করার নির্দেশনা চাওয়া হয়েছে।
রাজধানীতে চলাচলকারী ১৮ জন মন্ত্রীর পুলিশ এসকর্ট বা বিশেষ পাহারা প্রত্যাহার করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে তারা কোনো পুলিশি প্রোটোকল ছাড়াই স্বাভাবিক যাতায়াত করবেন। তবে সরকার নির্ধারিত মাত্র ছয়জন মন্ত্রী এবং একজন উপদেষ্টার ক্ষেত্রে এই বিশেষ নিরাপত্তা সুবিধা বজায় থাকবে।
চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারি থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি)। তবে আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতি চলছে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে।
২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে ২০২৬ সালের ২৪ জুলাই—এই তিন বছর তিন মাস বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অধ্যায় দেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম চমকপ্রদ ও বিতর্কিত। আওয়ামী লীগের একচ্ছত্র রাজনৈতিক প্রাধান্যের সময়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের সাক্ষী হয়েছেন।
সুন্দরবনে হরিণ শিকার ও পাচারচক্রের দৌরাত্ম্য কোনোভাবেই যেন কমছে না। বর্তমানে বনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও থেমে নেই বেপরোয়া চোরা শিকারিদের হরিণ নিধন। সবশেষ চলতি বছরের ২০ জুলাই সুন্দর