নওগাঁ প্রতিনিধি: রাজশাহী রেঞ্জের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নওগাঁ জেলা সার্বিকভাবে প্রথম স্থান অধিকার করেছে এবং নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের কৃতিত্ব অর্জন করেছে।
গতকাল সকাল ১১ টাকার রেঞ্জ ডিআইজির কার্যালয় রাজশাহীর পদ্মা সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ, পিপিএম মহোদয়।
সভায় রাজশাহী রেঞ্জের জেলাসমূহের অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা করা হয়। সার্বিক পর্যালোচনায় এবং অভিন্ন মানদন্ডে নওগাঁ জেলা পুলিশ রাজশাহী রেঞ্জের মধ্যে প্রথম স্থান অধিকার করে, সেই সাথে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের আওয়ার্ড অর্জন করে। নওগাঁ জেলার এই সম্মান ও অর্জন নওগাঁ জেলার সকল পুলিশ সদস্যদের অপরাধ প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা ।
রাজশাহী রেঞ্জের গুরুত্বপূর্ণ এই অপরাধ পর্যালোচনা সভায় কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি, পিবিআই, রাজশাহী বিভাগ; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; রাজশাহী রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব