শিল্পখাতে গ্যাসের সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্পখাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেন বিটিএমএ সভাপতি।
এক সময় সুন্দরবনের গভীর অরণ্যে রয়েল বেঙ্গল টাইগার শিকার ছিল অনেকের কাছে সাহসিকতার প্রতীক। সংঘবদ্ধ শিকারিরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে বনে প্রবেশ করে বাঘ হত্যা করে ফিরত বিজয়ীর বেশে। কার্যকর আইন, নজরদারি ও জনসচেতনতার অভাবে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রাণীটি তখন ছিল চরম হুমকির মুখে।
চার বছর আগে রাজধানীর মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা সুলতানাকে গলা কেটে হত্যার দায়ে তার ব্যক্তিগত গাড়িচালক মো. হৃদয় বেপারী ওরফে মো. হৃদয় মিঞা ওরফে হৃদয়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
কোনো আসামিকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো যাবে না- হাইকোর্টের দেওয়া ওই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই আদেশের ফলে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা থাকল না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি (এলএনজি) টার্মিনালে গত ২১ জুলাই অগ্নিকাণ্ডের পর থেকে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে গেছে। টার্মিনালটির মেরামতকাজ শুরু হলেও চলতি মাসের মধ্যে এটি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা নেই। ফলে দেশের গ্যাস সংকট সহসাই কাটছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ থেকে অন্তত দুই দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সাগরের বিরূপ আবহাওয়ার কারণে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
অর্থঋণ আদালত আইনের অধীনে ব্যাংক কর্তৃক পরিচালিত নিলাম প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে সরাসরি রিট আবেদন করার সুযোগ নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে তার ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমানের বক্তব্য। বিষয়টি ধামাচাপা দিয়ে রাখার জন্য ওই তরুণীর বাবা মাসুম
রপ্তানি আয়ের সাড়ে ৮ হাজার কোটি টাকা দেশে এসেছে, কিন্তু জমা হয়নি ফরেন কারেন্সি (এফসি) অ্যাকাউন্টে। অভিযোগ— সেই অর্থের হিসাব উধাও করে একই লেনদেনের বিপরীতে তৈরি করা হয়েছে ফোর্সড লোন (গ্রাহকের অসম্মতিতে ঋণ)। কেয়া কসমেটিকস লিমিটেডের লেনদেনকে কেন্দ্র করে
অতিরিক্ত সচিব পদমর্যাদার দুজন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে মঙ্গলবার (২৮ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সচিব পদে পদোন্নতি পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচি
দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন নির্দেশনা অনুযায়ী, ওই দিন থেকে নতুন যানবাহনের
দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্রুত তার সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের
তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো বাংলাদেশের মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে একটি সমন্বিত টেক্সটাইল উৎপাদন কেন্দ্র স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে কাপড় উৎপাদন, ফ্যাব্রিক প্রসেসিং এবং উচ্চমূল্যের (ভ্যালু অ্যাডেড) টেক্সটাইল পণ্য তৈরির পরিকল্পনা করছে।
জুলাই গণঅভ্যুত্থানকালে আন্দোলনকারীদের দমনে ৭.৬২ মিলিমিটার বুলেট ব্যবহার করা হয়েছিল এবং এ ঘটনা নিয়ে আওয়ামীপন্থি অ্যাক্টিভিস্টরা স্নাইপার ব্যবহারের যে আলোচনা ছড়িয়েছে, সে বিষয়টি বিভ্রান্তিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।