| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মে দিবস কেন? শ্রমিকদের সংগ্রামের অজানা গল্প

আগামীকাল মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র থেকে লিমনের লাশ দেশে আসবে ৪ মে

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ আগামী ৪ মে ঢাকায় পৌঁছাবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

বুকজ্বালা কমাতে সহায়ক ৭টি খাবার

বুক বা গলায় জ্বালাপোড়া সাধারণত অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাসজনিত সমস্যার কারণে হয়ে থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ সমস্যা নিয়ন্ত্রণে শুধু ওষুধ নয়, সঠিক খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিস্তারিত...

সৌদি পৌঁছেছেন ৩৯৩৯৪ জন হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রীদের যাত্রা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৯৮টি ফ্লাইটে ৩৯ হাজার ৩৯৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিস্তারিত...

এন্ডোমেট্রিওসিসের ব্যথা কমাতে যা খাবেন

এন্ডোমেট্রিওসিস একটি দীর্ঘমেয়াদি প্রদাহজনিত সমস্যা, যেখানে জরায়ুর ভেতরের আস্তরণের মতো টিস্যু জরায়ুর বাইরে বৃদ্ধি পায়। এর ফলে শ্রোণি অঞ্চলে তীব্র ব্যথা, মাসিকের সময় অস্বস্তি, পেট ফাঁপা ও ক্লান্তির মতো উপসর্গ দেখা দেয়। চিকিৎসা অপরিহার্য হলেও খাদ্যাভ্যাস পরিবর্তন উপসর্গ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

বিস্তারিত...

সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে মিলবে না ভিসা

শুধু যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে শিশুর নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণ ভিসা ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এমন উদ্দেশ্য ধরা পড়লে ভিসা আবেদন সরাসরি বাতিল করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

বিস্তারিত...

সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী, ৬ জনের মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ৯২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ হজযাত্রী রয়েছেন।

বিস্তারিত...

পারমাণবিক জ্বালানি : কী এবং কীভাবে বিদ্যুৎ তৈরি হয়

বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকট এবং বিকল্প শক্তির উৎস নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পারমাণবিক শক্তি। আধুনিক প্রযুক্তিনির্ভর এ শক্তির উৎসকে ঘিরে যেমন আগ্রহ বাড়ছে, তেমনি এর কার্যপ্রণালি সম্পর্কেও অনেকের কৌতূহল রয়েছে।

বিস্তারিত...

চার্জিং ক্যাবল ঠিক রাখার উপায়

চার্জিং কেব্‌ল দ্রুত নষ্ট হয়ে যাওয়া এখনকার জীবনের এক বিরক্তিকর সমস্যা। বর্তমানে আমরা ১০০ থেকে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করছি। আগের সেই সাধারণ কেব্‌ল এখন আর নেই। এটি একটি জটিল ইলেকট্রনিক উপাদানে পরিণত হয়েছে। ক্যালিফোর্নিয়া বা মেরিল্যান্ডের গবেষণাগার থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারী—সবাই নিজেদের অভিজ্ঞতা থেকে বলছেন, কেব্‌ল নষ্ট হওয়ার পেছনে উৎপাদনের ত্রুটির চেয়ে আমাদের ব্যবহারিক অভ্যাসই ৯০ শতাংশ দায়ী।

বিস্তারিত...

সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ৯২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ হজযাত্রী রয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

বিস্তারিত...

এসএসসি-এইচএসসির সূচিতে আসছে বড় পরিবর্তন

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সহজ করতে দীর্ঘদিনের আলোচিত একক ভর্তি পরীক্ষার বিষয়টি আবারও সামনে এসেছে। একই সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি এগিয়ে আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

বিস্তারিত...

মরদেহের অংশ পাওয়া গেল ফ্লোরিডায়, সুলতানার কিনা জানা যাবে পরীক্ষার পর

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে আরেকটি খণ্ডিত দেহাংশ উদ্ধার করেছে পুলিশ, যা নাহিদা সুলতানা বৃষ্টির কি না, তা জানতে চলছে পরীক্ষা।

বিস্তারিত...

প্রবাসী ও তার পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি

কানাডায় বসবাসরত এক বাংলাদেশি প্রবাসীকে হত্যার হুমকি, দেশে থাকা তার পরিবারকে নানা রকম ভয়ভীতি-হুমকি ও চাঁদা দাবি করা হয়েছে। জানা গেছে, ভুক্তভোগী প্রবাসী মো. তাজুল ইসলাম তাজের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানিতে। তাজ বর্তমানে কানাডায় অবস্থান করলেও তাকে সামাজিক মাধ্যম ও ফোনে নানানভাবে হত্যার হুমকি দেয়া হচ্ছে। শুধু তাই নয়, দেশে থাকা তার পরিবারকেও নিয়মিত ভয়ভীতি, সামাজিকভাবে অপমান ও চাঁদা দাবি করা হচ্ছে। এতে তারা মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন।

বিস্তারিত...

ফ্রিজ ছাড়াই পানি ঠান্ডা রাখবেন যেভাবে

তীব্র গরমে ফ্রিজের ঠান্ডা পানি কিছুটা স্বস্তি দেয়। কিন্তু অতিরিক্ত ঠান্ডা পানি স্বাস্থ্যের জন্য সবসময় ভালো নয়। গরমে ঘনঘন লোডশেডিংয়ে কখনও কখনও আবার ফ্রিজ অচল হয়ে পড়ে। এই সময়ে পানি ঠান্ডা রাখতে প্রাচীন পদ্ধতি এবং কিছু ঘরোয়া কৌশল কাজে লাগাতে পারেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪