| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কোরবানি ও আকিকার নিয়ম কি?

সন্তান জন্ম নেওয়ার সপ্তম দিন আকিকা করা উত্তম। তবে সপ্তম দিনে আকিকা করতে না পারলে পরে যেকোনো সময় তা আদায় করা যাবে। সন্তানের বাবা বা তাঁর অনুপস্থিতিতে অন্য যে থাকেন, তিনিই আকিকা করাবেন। নানাবাড়িতে আকিকার পশু দিতে হয়, এই ধারণা ইসলাম সমর্থন করে না। আর নানাবাড়ি থেকে সামাজিকভাবে চাপ দিয়ে বা জোর করে এ রকম পশু বা অন্য কোনো কিছু নেওয়া ইসলামে বৈধ নয়।

বিস্তারিত...

আমের পুষ্টিগুণ ও খাওয়ার সঠিক নিয়ম

আমকে বলা হয় ফলের রাজা। বাংলাদেশে গাছপাকা রসালো আম বাজারে আসতে শুরু করেছে। স্বাদের জন্য জনপ্রিয় হলেও আম শুধু মিষ্টি ফল নয়, বরং এটি একটি পুষ্টিগুণে ভরপুর ফল। তবে প্রাকৃতিকভাবে এতে চিনির পরিমাণ বেশি থাকায় অনেকে এটি নিয়ে সতর্ক থাকেন।

বিস্তারিত...

পেয়ারা না কি কমলা, কোন ফলে বেশি ভিটামিন সি থাকে?

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখার ক্ষেত্রে ভিটামিন সি সবার মনোযোগ আকর্ষণ করে। এই অপরিহার্য পুষ্টি উপাদানের সাথে সাধারণত যেসব ফলের নাম যুক্ত, তার মধ্যে পেয়ারা এবং কমলার নামই প্রথমে আসে। দুটি ফলই সতেজকারক, সহজলভ্য এবং স্বাস্থ্যকর উপাদানে ভরপুর। তবুও, অনেকেই ভাবেন কোন ফলটি থেকে সত্যিই বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এই বিষয়টি বুঝতে পারলে আপনি আরও বিচক্ষণতার সঙ্গে খাদ্যাভ্যাস বেছে নিতে পারবেন, বিশেষ করে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

বিস্তারিত...

এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষা সচিব

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়–এ স্থাপিত এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

বিস্তারিত...

ফ্লোরিডায় বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন, লাশ আসবে শনিবার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ডায়েট ভুলে আজ ইচ্ছেমতো খাওয়ার দিন

কঠোর ডায়েট আর খাদ্যনিয়মে ক্লান্ত অনেকের জন্য আজকের দিনটি একটু ভিন্ন বার্তা নিয়ে এসেছে। ৬ মে উপলক্ষে অনেকে দিনটিকে মন যা চায় আজ তাই খাওয়ার দিন হিসেবে পালন করছেন যেখানে ডায়েট ভেঙে নিজের পছন্দের খাবার উপভোগ করার আহ্বান জানানো হয়।

বিস্তারিত...

বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির (২৭) মরদেহ আগামী ৯ মে ঢাকায় পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) মধ্যরাতে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্তারিত...

নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টিকে (২৭) মরণোত্তর ডক্টরাল ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিস্তারিত...

নারীর রাগের কারণ জানুন

নারী কেন রাগে? এ প্রশ্ন আমরা করি না। কিন্তু অনেক সময় দেখা যায়, নারীরা হঠাৎ রেগে যান। পুরুষের রাগ আমাদের কাছে যৌক্তিক মনে হলেও নারীর রাগকে আমরা তুচ্ছ হিসেবেই দেখে থাকি। কিন্তু নারীর এই রাগ কি আসলেই তুচ্ছ? গবেষকেরা কিন্তু তা বলছেন না; বরং তাঁরা, নারীর এই রাগের কারণ খুঁজে পেয়েছেন শত শত বছরের ইতিহাসের ভেতর।

বিস্তারিত...

গিরগিটি কি রক্ত চোষে?

গিরগিটি। দেখতে কিছুটা ভয়জাগানিয়া। সেটা ওদের ঘাড়ের ওপরের কেশরের কারণে। তবে তার চেয়ে বেশি ভয় রং বদলানোয়। হয়তো একটা শান্ত নিরীহ গিরগিটি এসে বসল পাঁচিলের ওপর। কিছুক্ষণের মধ্যেই তার মাথার দিকটা লাল হতে শুরু করল। টকটকে ইটের মতো লাল রং।

বিস্তারিত...

যে ৫ খাবার নীরবে কমিয়ে দেয় শরীরের শক্তি

দিনের শুরুতে শরীর সতেজ থাকলেও দিনের মাঝামাঝি সময়েই অনেকের ক্লান্তি ভর করে। পুষ্টিবিদদের মতে, এর পেছনে বড় কারণ হতে পারে আমাদের প্রতিদিনের কিছু পরিচিত খাবার। এসব খাবার প্রথমে দ্রুত শক্তি দিলেও পরে তা হঠাৎ কমে গিয়ে শরীরকে আরও অবসন্ন করে তোলে।

বিস্তারিত...

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

শিক্ষার্থীদের নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে ইলেকট্রিক বাস চালুর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা আনা এবং জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত...

কিডনি ড্যামেজের ৬ সতর্ক সংকেত, অবহেলা করলেই বড় ঝুঁকি

কিডনির ক্ষতি অনেক সময় প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না। ফলে অজান্তেই তা জটিল রূপ নিয়ে দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা Chronic Kidney Disease-এ পরিণত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, কিছু সতর্ক সংকেত আগে থেকেই চিনতে পারলে কিডনি ফেইলিওরের মতো মারাত্মক পরিস্থিতি এড়ানো সম্ভব।

বিস্তারিত...

উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা

৬ষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও প্রেরণ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। বাবা-মায়ের মৃত্যু কিংবা বিবাহ বিচ্ছেদের কারণে যেসব শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এইচএসপি-এমআইএস সফটওয়্যারে যুক্ত করা সম্ভব হচ্ছে না, তাদের আলাদা করে চিহ্নিত করে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক তথ্য আগামী বৃহস্পতিবারের (৭ মে) মধ্যে পাঠাতে বলা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪