ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি ডিজেবল করা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ দাবি করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় কেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন-ব্যাগসহ একাধিক জিনিস বহনে নিষেধাজ্ঞা দিয়েছে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়। রবিবার এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বলে কিছু গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদ থেকে বাদ পড়া প্রার্থী অমর্ত্য রায় জন। সোমবার দুপুরে তিনি এ কথা বলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা গতকাল রোববার শেষ হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়। জাবি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন ঘিরে বর্তমানে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এরমধ্যেই সোমবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হলো।
ছয় বছরের দীর্ঘ বিরতির পর বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এর আগে, গত ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর (রোববার) পর্যন্ত টানা ১৩ দিন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা বিভিন্ন হলে ও ক্যাম্পাসজুড়ে ব্যাপক প্রচারণা চালান।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন নতুন কিছু পদক্ষেপ নিয়েছে। তাদের ঘোষণা অনুযায়ী, ভোট শুরু হওয়ার আগে সাংবাদিকদের সামনে ফাঁকা ব্যালট বাক্সগুলো সিলগালা করা হবে। এছাড়া, ভোট গণনা শুরুর পর পুরো প্রক্রিয়াটি এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে।
আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন উপলক্ষে "স্বচ্ছতা ও দক্ষতায়, ন্যায্যতায় নিশ্চয়তায়" স্লোগানকে ধারণ করে ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'সমন্বিত শিক্ষার্থী জোট' প্যানেল ৯ দফা ইশতেহার ঘোষণা করেছে।
আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক, ৮টি কেন্দ্রে বুথের ৮১০টি নির্ধারণ করা হয়েছে। এই বুথ সংখ্যায় সকল ভোটার উপস্থিত হলেও এবং একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও কোনোরকম বিঘ্ন ছাড়াই সকল কেন্দ্রে নির্ধারিত সময় বিকাল ৪টার মধ্যে ভোটদান সম্পন্ন হওয়া সম্ভব বলে মনে করছে নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়।
‘আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক, আমরা জমিদার’—এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়া হাটহাজারী উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামী। রবিবার (৭ সেপ্টেম্বর) সংগঠনের প্রচার সম্পাদক অধ্যাপক ফজলুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণার শেষদিন আজ। গত ২৬ আগস্ট থেকে শিক্ষার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেন। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। প্রচারণার নির্ধারিত সময় শুরুর আগ থেকেই প্রার্থীরা কুশল বিনিময়ে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন-২০২৫ কে সামনে রেখে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন (ডাকসু) দীর্ঘ ৫ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে অনিয়ম ও অস্বচ্ছতার শঙ্কা প্রকাশ করে ১০ দফা সতর্কতামূলক দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।