বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, রাজনৈতিক দলগুলো ও প্রধান উপদেষ্টা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এখন এই সনদের আইনিভিত্তি দিতে হবে। এইটা আমাদের মূল দাবি।
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট বালুর মাঠে আজ ১৮ অক্টোবর জাকের পার্টির উদ্যোগে এক বর্ণাঢ্য জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান বাচ্চু।
চাঁপাইনবাবগঞ্জে ৪৮টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে শনিবার ম্যাথ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহে অধিগ্রহণ করা জমি দখলমুক্ত ও সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে শেখপাড়া-শৈলকূপা-লাঙ্গলবাধ (আর-৭১৬) সড়কের তমালতলা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ অধিদপ্তরের এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উপসচিব মোঃ আশফাকুল হক চৌধুরী।
সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের শহীদ গোলাম মাজেদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সারাদেশে অগ্নিকাণ্ডের আতঙ্কের মধ্যে এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কক্সবাজারের একমাত্র বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনা এলাকায় সেনাবাহিনীর (লংগদু জোন) অভিযানে বিপুল ভারতীয় পণ্য ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ভারত সীমান্ত দিয়ে চোরাই পথে এসব পণ্য দেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। মুসলমানরা এটা সহ্য করবে না। গ্রামেগঞ্জে মা-বোনদেরকে ভুল-ভাল বুঝিয়ে বেহেশতের টিকিট বিক্রি করে।
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই জোনের উদ্যোগে শনিবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত চিৎমরম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান রুহুল আমিন খান বলেছেন— দেশে সারের কোনো সংকট নেই। বরং বিএডিসির গুদামগুলোতে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে।
নাটোরের বাগাতিপাড়ায় নাতির বাড়িতে আগুন লাগা দেখে হার্ট অ্যাটাকে দাদী মমতাজ বেগমের (৭৩) মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে অগ্নিকাণ্ডে একটি ষাঁড় গরু ও ৫টি ছাগল পুড়ে মারা গেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার পৌর এলাকার পেড়াবাড়িয়া মহল্লার নির্মাণশ্রমিক সাধন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগা আগুনের কারণে সৌদি আরব থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। রিয়াদ থেকে আসা ফ্লাইটটি শনিবার (১৮ অক্টোবর) বিকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। এর আগে দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আধ্যাত্মিক গুরু ও বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হয়েছে জাতীয় লালন স্মরণ উৎসব। গতকাল (১৭ ই অক্টোবর) থেকে শুরু হয়ে তিন দিন ব্যাপী চলবে সাধু ভক্ত অনুসারীদের ভাব জগতের আরাধনা, সাঁইজির সঙ্গ পাওয়া। দেশ ও দেশের বাইরে থেকে এসেছেন সাধু ভক্তরা।
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাতের আঁধারে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানসহ ৬৮ জনের নাম উল্লেখ ও ৬০ থেকে ৭০ জন অজ্ঞাতসহ প্রায় ১৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন আনোয়ারা থানা পুলিশ।
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির মনোনয়ন কে পাবেন এই বিতর্কে রিপন আলী (৩৫) নামের এক বিএনপি কর্মীকে ধারালো অস্ত্র হাসুয়ার কোপে রক্তাক্ত জখম হয়েছে বিএনপির অপর এক কর্মী। রিপন আলী গলায় মারাত্মক ক্ষত নিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সে হিজলবাড়ীয়া গ্রামের খেদের আলীর ছেলে।