| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

লক্ষ্মীপুরে রেললাইন স্থাপনের দাবিতে জামায়াতের সংবাদ সম্মেলন

নোয়াখালী জেলার চৌমুহনী থেকে বিদ্যমান রেললাইন বর্ধিত করে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হয়ে চাঁদপুর জেলার সঙ্গে রেললাইন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জামায়াত। রবিবার (১৯ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে জেলা জামায়াতের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দোভাষীর মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই : ইসি আনোয়ারুল ইসলাম

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, নির্বাচনী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেওয়া সম্ভব হচ্ছে না। রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সম্পর্কে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান।

বিস্তারিত...

নড়াইলের বিলের ভেতর মিললো মানব কঙ্কাল

নড়াইলের লোহাগড়ায় বিলে কচুরিপানার ভেতর থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের ইছামতী বিলের কচুরিপানার মধ্য থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

বোয়ালমারীতে আগুনে ১৮ টি দোকান পুড়ে ছাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

বিস্তারিত...

শেরপুরে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

শেরপুরে সিজারিয়ান অপারেশনের পরপরই ভুল চিকিৎসায় আশা আক্তার (২৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ১৮ অক্টোবর শনিবার বিকেলে শহরের নারায়ণপুর এলাকার ‘শেরপুর এভারকেয়ার হাসপাতালে’ এ ঘটনা ঘটে। মৃত প্রসূতি সদর উপজেলার কুসুমহাটি এলাকার মো. জাহিদ হাসানের স্ত্রী ও এক সন্তানের জননী।

বিস্তারিত...

খুলনা জেলা কারাগারে গ্রেনেড বাবু ও কালা লাভলু গ্রুপের সংঘর্ষ

খুলনা জেলা কারাগারে বন্দিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। খুলনার জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ভেস্তে গেল কীটনাশক পাচারের চেষ্টা

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় কীটনাশক, বিস্কুট ও সাবান জব্দ করেছে ৩ বিজিবি।

বিস্তারিত...

দাঁড়িপাল্লায় ভোট না দিলে বেহেশতে যাবে না, এই সমস্ত কথা যারা বলে তারা মোনাফেক: খায়ের ভূঁইয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ইসলামের কথা বলে মানুষকে ধোকা দেওয়া যাবে না।

বিস্তারিত...

পাহাড়ে বসবাসরত সবাইকে এই সংকট সময়ে একসাথে কাজ করতে হবে: কে এস মং

বান্দরবান পার্বত্য জেলায় বসবাসরত সকল জনগোষ্ঠীর শান্তি,সম্প্রতি,নিরাপত্তা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা,পাহাড়ের গণ মানুষের অবিসংবাদিত নেতা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং এর গণ সংযোগ ও মতবিনিময় সভার আয়োজন করেন বেতছড়া ইউনিয়ন বৈদ্য পাড়াবাসী।

বিস্তারিত...

সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে:তারেক রহমান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিটি কর্মী ও নেতাকে জনগণের সেবক হিসেবে গড়ে তোলার জন্য শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বিস্তারিত...

জানমালের নিরাপত্তা দিতে পারলে হিন্দুরাও ভোট দিবে : ফয়জুল করীম

হিন্দু ভোটাররা যারা একসময় আওয়ামী লীগ কে ভোট দিতেন। তাদের জানমালের নিরাপত্তা যে দিতে পারবে, এবার তারা তাদেরকেই ভোট দিবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বিস্তারিত...

বেনাপোল চেকপোষ্ট দিয়ে ৮ মাস পর দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক

ভারতের সাগর উপকুল থেকে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশী নাবিক দীর্ঘ ৮ মাস পর নিজ দেশে বেনাপোল চেকপোষ্ট হয়ে ফিরেছে।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন পণ্য নিয়ে জাহাজডুবির ঘটনা ঘটেছে। বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় বন্দর সীমানায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া জাহাজটি প্রায় ডুবে গেছে।

বিস্তারিত...

শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ

সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি হরিণের পা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার গভীর রাতে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি আভিযানিক দল শ্যামনগর উপজেলার পার্শেখালী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হরিণের মাংস ও দেহের অংশবিশেষ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪