চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় কেরু'র অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারীরবৃন্দ ৩ দফা দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে।
চাঁপাইনবাবগঞ্জে সারের বিদ্যমান নীতিমাল বহাল রাখাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির পালিত হয়।
ভোলার লালমোহন উপজেলায় পৃথক দুই স্থানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) গভীর রাতে চরভূতা ইউনিয়নের পূর্ব লেঙ্গটিয়া এলাকায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতি এবং ধলীগৌরনগর ইউনিয়নের কুমারখালী গ্রামে দুইটি ঘরে চুরির ঘটনা ঘটেছে।
সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষ্যে ভারতে ছুটির কারণে মঙ্গলবার (২১ অক্টোবর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে।
ঝিনাইদহে সিও সংস্থার উদ্যোগে নবগঙ্গা নদীতে অনুষ্ঠিত হলো এক ভিন্নধর্মী দূরপাল্লার ‘ডোঙ্গা বাইচ’। গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই তীরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
বাউফল উপজেলার কাছিপাড়া ইউপির উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাহিদ মৃধা (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত দেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রবিবার (১৯অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ পাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় শিশু শিক্ষার্থী নাহিদের মৃত দেহ উদ্ধার করা হয়।
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত 'কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে' বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আনন্দঘন পরিবেশে 'মা সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানটির প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মা সমাবেশের অংশ হিসেবে বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটিতে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিশুরা জাতির ভবিষ্যৎ স্থপতি। তাদের সৃজনশীল বিকাশের জন্য পরিবার, বিদ্যালয় ও সমাজ—সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চিত্রকলার মতো সৃজনশীল চর্চা শিশুদের মানবিক, সংবেদনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারের বড় ব্রিজের অপর পারে মেইন সড়ক ঘেষে বাংলাদেশ খেলাফত মজলিশের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। গত শনিবার রাতে জাঁকজঁমক আয়োজনের মধ্যে দিয়ে খেলাফত মজলিশের শাখা অফিসের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
দেশের বিভিন্ন চিনিকলের অবসরপ্রাপ্ত ৩ হাজার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার ২১২ কোটি ৩৪ লাখ টাকা বকেয়া গ্রাচুইটিসহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যান পরিষদ।
ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ঢাকার ধামরাইয়ে অবস্থিত ফ্যাক্টরিতে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৪৭) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এঘটনায় দুই স্কুল শিক্ষার্থী সহ আহত হয়েছেন ৪জন। আজ রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের সালথা-সোনাপুর সড়কের ফুকরা এলাকায় এ ঘটনা ঘটে।
তুন ট্যারিফ শিডিউলে পণ্যবাহী গাড়ির গেইট পাসের ফি বৃদ্ধির ঘটনায় অচলাবস্থা তৈরি হয়েছে দেশের প্রধান সমুদ্রবন্দরে । ১৪ অক্টোবর রাত থেকে প্রাইম মুভার, ট্রেইলার মালিকরা নিজেদের গাড়ি চালাচ্ছেন না ।
কুষ্টিয়া সদর উপজেলায় নিজের বসতঘরের বারান্দায় মোশারফ হোসেন মুসা (৫৫) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রাম থেকে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।