| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত অন্তত ২০

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে যাত্রীবাহী একটি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঝিনাইদহে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শৈলকূপা মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে খেলার উদ্বোধন করেন বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান।

বিস্তারিত...

কালিহাতীতে মহাত্মা লালন সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবস পালিত

মানবতার কবি ও আধ্যাত্মিক সাধক মহাত্মা ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবসকে সরকারি স্বীকৃতির অংশ হিসেবে সারাদেশের মতো টাঙ্গাইলের কালিহাতীতেও শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও ভক্তির আবেশে দিবসটি পালিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে কেন্দ্রীয় সাধু সংঘ।

বিস্তারিত...

ঝিনাইদহে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে বহুল প্রচারিত পত্রিকা দৈনিক কালবেলার তৃতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঝিনাইদহ ব্যুরো অফিস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।

বিস্তারিত...

বরিশালে অপসাংবাদিকতা প্রতিরোধে ১৫ সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি

বরিশালে সাংবাদিকদের দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়েছে ১৫ সাংবাদিক সংগঠন। বরিশালে সম্প্রতি সাংবাদিকতার নামে সাধারণ মানুষ, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে জিন্মি করে চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সাংবাদিকরা এই বিবৃতি দেয়।

বিস্তারিত...

দেশকে এগিয়ে নিতে সকল ধর্মের মানুষের সহযোগিতা প্রয়োজন : এ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহের শৈলকুপায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কবিরপুর সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে এ সম্মিলনী অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক প্রধান শিক্ষক শ্রী নারায়ন চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ১৭ তম অ্যাটর্নী জেনারেল মো: আসাদুজ্জামান।

বিস্তারিত...

কু‌ড়িগ্রামে পুশইনের সময় বিজিবি'র হাতে নারী-‌শিশুসহ ১১ রো‌হিঙ্গা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের সময় ১১ জন রো‌হিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ১৭ অ‌ক্টোবর সকা‌ল টার দি‌কে তাদের আটক করা হয়।

বিস্তারিত...

চট্টগ্রামে ফেলনা প্লাস্টিকের বদলে নিত্যপণ্য ও চিকিৎসা সেবা কার্যক্রম চালু

ফেলনা প্লাস্টিক জমা দিয়ে চিকিৎসা আর নিত্যপণ্য পাচ্ছে জনগণ। নগরীকে জলাবদ্ধতামুক্ত করতে এমনই এক অভিনব কার্যক্রমের উদ্বোধন করেছেন সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন।

বিস্তারিত...

ঝিনাইদহে লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস পালন

ঝিনাইদহ প্রতিনিধি : বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ঝিনাইদহ শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

বিস্তারিত...

সুবর্ণচরে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কমিটি গঠন

সুবর্ণচর নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট (BBPJ) সুবর্ণচর উপজেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার চর জব্বর থানার মোড়ে রাজ দরবার পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

সিইপিজেডের ভষ্মীভূত কারখানায় অগ্নি নিরাপত্তা সনদ নেই, মানা হয়নি ‘বিল্ডিং কোড’

ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) আগুনে ভষ্মীভূত কারখানা ভবনটির অগ্নি নিরাপত্তার কার্যকারিতা সনদ নেই। অগ্নি নিরাপত্তা সনদের জন্য কর্তৃপক্ষ আবেদন করলেও, পরবর্তী ধাপের কার্যক্রম শেষ করা হয়নি।

বিস্তারিত...

নাটোরে মেয়ের সঙ্গে এইচএসসি পাস করলেন বাবা

নাটোরের লালপুরে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক বাবা ও তার মেয়ে। একই সঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন তারা দুইজন।

বিস্তারিত...

গাজীপুরে বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম

গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের পুত্র এম. মঞ্জুরুল করিম রনি এই পরিষ্কার পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন।

বিস্তারিত...

তৃতীয় বিয়ের অনুমতি না পাওয়ায় প্রবাসীর আত্মহত্যা

তৃতীয় বিয়ের জন্য সম্মতি না দেওয়ায় অপর দুই স্ত্রী ও পরিবারের উপর অভিমান করে মেহেরপুরের গাংনীতে আলমগীর হোসেন নামের এক মালয়েশিয়া প্রবাসী আত্মহত্যা করেছে। শুক্রবার ভোরে গাংনী উপজেলার বামন্দী নিশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রবাসী আলমগীর একই এলাকার নমাজ আলীর ছেলে।

বিস্তারিত...

এইচএসসিতে জিপিএ-৫ পেলেন যমজ দুই বোন

লক্ষ্মীপুরের রায়পুরে যমজ দুই বোন আবিদা সুলতানা ও আরিফা সুলতানা এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। তারা কোরআনে হাফেজা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪