| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইজেনকোটের সঙ্গে জোটের জন্য

হামাসকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেবেন ইসরায়েলের আরব দলের নেতা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৬ ইং | ২১:২৯:২৭:অপরাহ্ন  |  ৩৮৫ বার পঠিত
হামাসকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেবেন ইসরায়েলের আরব দলের নেতা

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইয়াসার পার্টির গাদি আইজেনকোটের সঙ্গে জোট করে সরকার গঠনের জন্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে প্রকাশ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেবেন ইসরায়েলের আরব দল রা’আমের প্রধান মনসুর আব্বাস।

হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো শুক্রবার (২৭ নভেম্বর) জানিয়েছে, আগামীকাল শনিবার চ্যানেল-১২ এর একটি অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেবেন।

নির্বাচনের পরপরই গাদি আইজেনকোট বলেছিলেন, যারা হামাসকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেবে এবং ইসরায়েলের নিরাপত্তাকে প্রাধান্য দেবে তাদের যে কেউ তার সঙ্গে জোটবদ্ধ হতে পারবে।

তবে আরব দলগুলো হামাসকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করে না। কিন্তু যুদ্ধাপরাধে অভিযুক্ত বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন 

তবে নেতানিয়াহুর দল লিকুড পার্টি অভিযোগ করেছে রা’আম প্রধান মনসুর আব্বাস কৌশলের অংশ হিসেবে হামাসকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করবেন। তাই তারা তার এ আসন্ন ঘোষণাকে ‘প্রতারণা’ হিসেবে অভিহিত করছে।

মনসুর আব্বাস এর আগে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত সরকারি জোটে যোগ দিয়েছিলেন। ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন নাফতালি বেনেট। সেবার সরকারে জোটে যোগ দিয়ে ইসরায়েলে ইতিহাস গড়েছিলেন তিনি।

ইসরায়েলে গত ২৭ অক্টোবর পার্লামেন্টের নির্বাচন হয়। সেখানে দুই আরব জোট রা’আম এবং জয়েন্ট লিস্ট মিল ১৯টি আসন পায়। যা ইতিহাসে সর্বোচ্চ।

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলি আরবরা দলে দলে ভোট দিতে যান। এতে করে আরব দলগুলো পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ১৯টি আসন পেয়ে গেছে। এতে করে তাদের বাদ দিয়ে ইসরায়েলে সরকার গঠন অসম্ভব হয়ে পড়ে।

রা’আম সরাসরি সরকারি জোটে যোগ দিলেও জয়েন্ট লিস্ট পরোক্ষভাবে থাকবে। আইজেনকোটের সরকারের যেন পতন না হয়, সেজন্য তারা নিরাপত্তা জাল হিসেবে কাজ করবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪