মেহেরপুরের মুজিবনগরে ভৈরব নদে গোসল করতে নেমে তানভির (২০) ও কৌশিক (২০) নামের দুই যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার রতনপুর-রশিকপুর এলাকার সুইচগেটে এ ঘটনা ঘটে।
শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিন বাতিল করেছে আদালত। ২০ অক্টোবর সোমবার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় জামিনে মুক্ত আসামি চন্দন কুমার পালের পক্ষে করা সময়ের আবেদন শুনানী না করায় তা নামঞ্জুরক্রমে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূইয়া।
ঝিনাইদহে সততা অয়েল মিলসে সরিষার তেলে শত্রুতাবশত পোড়া মবিল মেশানোর ঘটনায় শহরের খন্দকারপাড়ার বাসিন্দা মৃত তোজাম বিশ্বাসের ছেলে ও নতুন হাটখোলার সোনালী তোতা অয়েল মিলের কর্মচারী আসামী আশরাফুল ইসলাম ওরফে আশরাফ মিস্ত্রিকে আজ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঝিনাইদহের একটি আদালত।
নওগাঁর সাপাহার উপজেলায় ‘কুরআনের আলো হিজড়া কল্যাণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে “দাওয়াতুল কুরআন হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) মাদরাসা”র শুভ উদ্বোধন করা হয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বসতঘর ভাংচুর ও ক্ষেতের ফসল নষ্টের অভিযোগ উঠেছে। উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কামরুল হাসান।
ঝিনাইদহে ৭ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা। সোমবার (২০ অক্টোবর) সকালে সড়ক বিভাগের সামনে শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়
সংবাদ সংগ্রহে বাধা দেওয়া ও সাংবাদিকদের হেনস্থার অভিযোগে পুলিশ সদস্য বিএম আলমগীর ও এসআই বিধান চন্দ্র মল্লিককে ২৪ ঘন্টার মধ্যে অপসারণ ও আইনের আওয়াতায় আনার দাবী জানিয়েছে চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকরা।
খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) তানভীর হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে দ্রুত অপসারণ ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের করে ভুক্তভোগী ওএমএস ডিলার এবং এলাকাবাসী।
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : সবার জন্য মানসম্মত পরিসংখ্যান-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিসংখ্যান কার্যালয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের ছাত্র জোবায়েদ হোসেনের নির্মম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে শিশু ধর্ষণের ঘটনাসহ ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিচার এবং ধর্ষণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর সদরের বাগাদিতে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়েছে। জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার সকাল থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হোসেনকে হত্যার প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জোবায়েদ এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন।