ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছতা আনতে ড. ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রশাসনিক পর্যায়ে ব্যাপক রদবদল শুরু করেছে। সমগ্র দেশের মতো যশোর জেলার সীমান্তবর্তী শার্শা উপজেলায়ও বদলি কার্যক্রমের আওতায় এসেছে। শার্শা উপজেলার শীর্ষস্থানীয় ইউএনও ডা. কাজী নাজিব হাসানকে বদলি করা হয়েছে। দক্ষ ও মানবিক এই কর্মকর্তা বদলিতে শার্শা-বেনাপোলবাসীর মনে গভীর শূন্যতার সৃষ্টি করেছেন।
গোপালগঞ্জ শহরের জিমি হোটেলের একটি রুম থেকে আলহাম মিয়া (৬১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে হোটেলের ৫০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফরিদপুরের সালথায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২০টি গ্রামের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। এতে উভয়পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
“নারী ও কন্যাশিশুর প্রতি সকল প্রকার ডিজিটাল সহিংসতা বন্ধ করি, একসাথে এগিয়ে চলি”- এই স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পটিয়া উপজেলার অন্তর্গত ২২টি বৌদ্ধ গ্রামের ৪০টি বিহারের প্রতিনিধিদের উপস্থিতিতে মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠান শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় পটিয়া কেন্দ্রীয় বিহার ও কল্যাণ প্রকল্প প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
প্রায় চার বছর বিরতি কাটিয়ে বরিশাল-ঢাকা নৌরুটে ফিরেছে শতবর্ষী ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। এবার এটি সাধারণ যাত্রী পরিবহনের বদলে ‘পর্যটক সার্ভিস’ হিসেবে যাত্রা শুরু করেছে।
উত্তরের জেলা নীলফামারীতে হঠাৎ করেই শীতের দাপট বেড়ে গেছে। ভোর থেকেই বইছে শীতল হাওয়া, চারদিকে কুয়াশার চাদর আর ফসলি জমিতে জমে থাকা শিশির সব মিলিয়ে প্রকৃতি যেন আগেই জানিয়ে দিচ্ছে শীতের আগমন। শনিবার (২৯ নভেম্বর) ভোরে ডিমলা আবহাওয়া অফিস ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যা মৌসুমের এখন পর্যন্ত অন্যতম সর্বনিম্ন।
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে গুলি করে হত্যার প্রতিবাদে মরদেহ নিয়ে সদর থানা ঘেরাও করেছেন এলাকাবাসী ও স্বজনরা। তারা মামলার দ্রুত রেকর্ড ও অভিযুক্ত দেলোয়ার হোসেন দিলীপের গ্রেপ্তার দাবি করেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সংখ্যালঘুদের সম্পত্তি ও অধিকার রক্ষায় বিশেষ আইন গ্রহণ করা হবে। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ শাসনামলে সংখ্যালঘু ও হিন্দু সম্প্রদায়ের জমি-বাড়ি দখল করা হয়েছে এবং তাদের উপর নির্যাতন চালানো হয়েছে।
সড়কের ওপর চাপ কমাতে পণ্য ও যাত্রী পরিবহনের ২০ শতাংশ রেল ও নৌপথে নিয়ে আসার প্রয়োজন বলে জানিয়েছেন রেল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শুক্রবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদে সড়ক ভবনে সড়ক ও রেল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, শুধু মহাসড়ককে ৮ লেন থেকে ১০ লেন করলে যানজট কমবে, এটি ভুল ধারণা। রেল ও নৌপথকে ব্যবহার করা না হলে সড়কে চাপ কমানো সম্ভব নয়।
ইয়াবা উদ্ধার ও আর্থিক অনিয়মের অভিযোগে কক্সবাজার ও বান্দরবানের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-১৫) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানসহ ৩ শতাধিক র্যাব সদস্যকে বদলি করা হয়েছে। র্যাবের মিডিয়া উইং দাবি করেছে, এটি নিয়মিত বদলির অংশ।
চট্টগ্রাম বন্দরের সিসিটি-এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বন্দর রক্ষা পরিষদ। সংগঠনের যুগ্ম আহ্বায়ক চিরন্তন চিরুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়।
লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে দুই তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকায় রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে একটি জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
‘আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান, আপনার পুলিশের সঙ্গে সহকারী হিসেবে যদি মনে করেন সহায়ক পুলিশ লাগবে, আমি