রাঙ্গামাটির লংগদু উপজেলার পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় মালবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ মাসুম (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।
বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গভীর রাতে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে, যার জেরে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সাদ্দাম ওই এলাকার মস্তু মিয়ার ছেলে এবং সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।
খাগড়াছড়িতে খেলাধুলার উন্নয়ন ও তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারি মধ্যপাড়া গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘরে হামলা, নগদ টাকা ও মালামাল লুটপাটসহ বাড়িতে ফিরতে না দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ শাহাবুদ্দিন। এ ঘটনায় মৃত হাসমত আলীর ছেলে ইসমাইল হোসেন এবং তার তিন ছেলে নাজমুল, এনামুল ও আমিনুলসহ ৪ জনের নাম উল্লেখ করে পাগলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে সতর্ক, দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান চট্টগ্রাম জেলা প্রশাসকের।
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় চলন্ত বাসের খোলা লকারের দরজায় আঘাত লেগে মো. ইলিয়াছ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি সীতাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হিমালয় থেকে বয়ে আসা শীতল বাতাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের প্রভাব জেঁকে বসেছে। কয়েকদিন ধরে সকাল ও রাতের তাপমাত্রা ১২–১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শীতের সঙ্গে বাড়তি আর্দ্রতার কারণে ভোরবেলা কনকনে ঠান্ডা অনুভূত হলেও দিনের আলো কিছুটা স্বস্তি নিয়ে আসে।
সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান লেবুর গনসম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে এই সম্বর্ধনা প্রদান করা হয়।
বরিশালে স্কোপোলামিন বা ‘শয়তানের নিশ্বাস’ চক্রের কবলে পড়ে এক গৃহবধূকে ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ২৭ বছর বয়সী ভুক্তভোগী। মামলায় ঢাকার মোহাম্মদপুরের মো. রাসেলকে একমাত্র আসামি করা হয়েছে। বিচারক অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার ওসিকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
ময়মনসিংহের ত্রিশালে কুড়াল দিয়ে কুপিয়ে ঘনিষ্ঠ বন্ধু মুনতাসির ফাহিমকে (২২) হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে অনার্স পড়ুয়া শিক্ষার্থী অনিক মণ্ডল (২২)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নজরুল একাডেমি মাঠে এ হত্যাকাণ্ড ঘটে।
রাজধানীর কাওরান বাজারে কাঁচামাল ব্যবসায়ী মো. লিটন (৪৫) ছিনতাইয়ের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় আম্বারশা মসজিদের পাশে তিন ছিনতাইকারী তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে নগদ ৩৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের কুটিরচর ভুট্টা মিল এলাকার কাছে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বাসটির মালিক আবুল কালাম রাতের জন্য বাসটি সড়কের পাশে রেখে বাড়ি যান। পরে স্থানীয়রা বাসে আগুন দেখতে পেয়ে পানি ও বালু দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নেভায়।
ঢাকার সাভারের হেমায়েতপুরে একটি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে আগুন লেগে পুড়ে গেছে বেশ কয়েকটি কাপড়ের দোকান। দ্রুত আগুনের উৎস নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর মগবাজারের দিলু রোডে একটি বহুতল ভবনে আগুনের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে আগুনের তথ্য পাওয়া যায়।
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এলোপাতাড়ি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও দু'জন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের টিএ রোড এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।