| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

: চাঁদপুরের মতলব উত্তরে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ছেংগারচর বাজারে সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

বিস্তারিত...

আইনশৃঙ্খলার দৃশ্যমান পরিবর্তন হবে: চাঁদপুরের নবাগত এসপি

চাঁদপুর পুলিশ সুপার (এসপি) রবিউল হাসান বলেছেন, উদ্দেশ্য একটাই—আমরা সমস্যার সমাধান করবো। জেলায় অবশ্যই দৃশ্যমান পরিবর্তন হবে। শহরকে সিসিটিভির আওতায় আনা হবে অতিসত্বর।

বিস্তারিত...

নোয়াখালীতে আনসার ভিডিপি ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ব্যবস্থাপক

নোয়াখালীতে ঋণ দেওয়ার কথা উল্লেখ করে ১০ কোটির বেশি অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। আত্মগোপনে থাকা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক সেনবাগ ও দত্তেরহাট শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্রগ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

কক্সবাজারে মাদক রাখার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারে ৪ কেজি আইস ও ১ লাখ ইয়াবা রাখার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন বিষয়টি

বিস্তারিত...

বাউফলে অন্তরা পরিবহন থেকে ১১ মণ শাপলা পাতা মাছ জব্দ

পটুয়াখালীর বাউফলে ঢাকা–বাউফল ও দশমিনাগামী অন্তরা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থেকে অবৈধ শাপলা পাতা মাছ ৫টি জব্দ করা হয়েছে। মাছগুলোর মোট ওজন ৪৯৮ কেজি, যা প্রায় সাড়ে ১২ মণ।

বিস্তারিত...

সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ

বাংলাদেশের বাজারে স্থানীয় কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের রপ্তানিকারকরা। সীমান্তে আটকে থাকা প্রায় ৩০ হাজার টন পেঁয়াজ নষ্ট হতে শুরু করেছে।

বিস্তারিত...

পাঁচ অস্ত্রসহ গ্রেপ্তার লিটন গাজী সম্পর্কে যা জানালো পুলিশ

শোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লিটন গাজী (৩৮) নামে এক যুবককে আটক করেছে ডিবি।

বিস্তারিত...

নাগেশ্বরীতে জমি সংক্রান্ত সংঘর্ষে নিহত ৩ ও আহত ১০

কু‌ড়িগ্রা‌মের না‌গেশ্বরীতে দুপক্ষের সংঘ‌র্ষে এক নারীসহ তিনজন নিহত হ‌য়ে‌ছেন। জ‌মিজমা সংক্রান্ত বি‌রো‌ধের জে‌রে এ সংঘ‌র্ষ হয়।

বিস্তারিত...

ঝিনাইদহে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রোববার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে এ কর্মসূচির আয়োজন করে ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ জেলা শাখা।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

ঠাকুরগাঁও সদর ও হরিপুর উপজেলায় তিনটি পৃথক ঘটনায় তিনজনের অপমৃত্যুর খবর পাওয়া গেছে। গত শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানান। নিহতদের পরিবার জানায়, ঘটনাগুলোতে কারো বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই।

বিস্তারিত...

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, টি.ও লাইসেন্স এবং সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইদহের মন্দিরে বিশেষ প্রার্থনা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইদহে মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) রাতে শহরের চাকলাপাড়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এ প্রার্থনার আয়োজন করে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট।

বিস্তারিত...

খুলনার আদালত চত্বরে গুলি ও কুপিয়ে দুই যুবককে হত্যা

খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরের প্রধান ফটকের সামনে দিনের আলোয় প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—নতুন বাজার এলাকার হাসিব ও রূপসার বাগমারা এলাকার রাজন।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ সপ্তাহে শিক্ষার্থীদের দেয়া হলো ‘সিদ্ধ ডিম’

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি পালিত হয়েছে। বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দুধ, ডিমসহ পুষ্টির গুরুত্ব তুলে ধরেন। পরে প্রতিটি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় একটি করে সিদ্ধ ডিম।

বিস্তারিত...

ভুটানগামী ট্রানশিপমেন্ট পণ্য বুড়িমারী বন্দরে আটকে আছে, অনুমতি মেলেনি ভারতের

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানে পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট পণ্য পাঠানোর উদ্যোগ আটকে গেছে ভারতের অনুমতি না পাওয়ায়। সড়কপথ ব্যবহার করে ভুটানে প্রবেশের অনুমতি না দেওয়ায় থাইল্যান্ড থেকে সমুদ্রপথে আসা প্রথম কনটেইনারটি বন্দরে আটকে আছে। সূত্র জানায়, থাইল্যান্ডের ব্যাংককের ‘আবিত ট্রেডিং কোম্পানি লিমিটেড’ ৮ সেপ্টেম্বর

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪